মশিউরের খেরোখাতা

সিঙ্গাপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন (২০২৫)

তারিখ:

লিংক: https://bangla.bdnews24.com/probash/9a64f2fc5005

শুরুতে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করা হয়।

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী।

এ উপলক্ষ্যে শুক্রবার নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি অ্যালামনাই ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

শুরুতে বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করা হয়। বক্তব্যে দেন সোসাইটির সাধারণ সম্পাদক এমডি কামাল হোসেন ও সভাপতি সানোয়ার ডিটো।

নজরুল সঙ্গীত ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ পরিবেশনায় অংশ নেন সোহেল রানা, প্রীতম সরকার, শেখ শাহিন, শুভ্রজিৎ বড়ুয়া, মানী চৌধুরী, আদৃতা বড়ুয়া, শারমিন ও দিলমেরা রনি।

পরবর্তী পরিবেশনার মধ্যে ছিল একক ও দ্বৈত সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য। ‘কহন আবৃত্তি চর্চা কেন্দ্র, সিঙ্গাপুর’ রবীন্দ্রনাথ ও নজরুলের দুটি কবিতা পরিবেশন করে। নৃত্য পরিবেশনায় অংশ নেন নৈঋতা, অনুষ্কা, আরাত্রিকা মান্না, নাহিদা আক্তার স্বর্ণা ও নিজামুল হক।

সঙ্গীত পরিবেশনায় আরও অংশ নেন স্বাগতা ভট্টাচার্য, ফারহানা সোহেনী, আনাহিতা আনসারী, সুচেতা ভট্টাচার্য, সুব্রত সাহা, কাকলি সাহা, শেখ শাহিন, মিলিয়া ইসলাম সাবেদ ও সোহেল রানা।

অনুষ্ঠান পরিকল্পনা ও সঞ্চালনায় ছিলেন তৌহিদা রহমান টিনা ও এ কে এম মাজহারুল আবেদীন।