সন্তানকে কোডিং শেখান
সন্তানকে সঠিক ভাবে মানুষ করে গড়ে তুলার জন্য আমরা অভিভাবকদের চিন্তার শেষ নেই। যদিও আমরা অভিভাবকরা সন্তান মানুষ করার ক্ষেত্রে একাডেমিক ব্যাপারটাকে যতটা জোর দিই, অন্যান্য নন-একাডেমিক স্কিল তৈরীর দিকে আমরা তেমন জোর দিইনা। বিশেষ করে সামনের বিশ্বে টিকে থাকার জন্য সমস্যা সমাধান করার কৌশল (problem solving skill) খুব জরুরী। বিজ্ঞানীরা বলছেন যে কম্পিউটার কোডিং শেখানোর মাধ্যমে আমরা বাচ্চাদের এই গুরুত্বপূর্ণ স্কিলটা শেখাতে পারি। তাই অভিভাবকদের বলবো, সন্তানকে কোডিং শেখান। নিজে শেখাতে না পারলেও এই সংক্রান্ত প্রচুর রিসোর্স রয়েছে যা তাদের কে দিতে পারেন। কোডিং শেখার ইভেন্টে অংশ নিতে পারেন, নিদেনপক্ষে কোডিং এর একটি বই কিনে দিন আপনার সন্তানকে। দেখবেন কোন না কোন সময়ই সে সেটাকে নিয়ে নাড়াচাড়া করে কৌতুহলি হয়ে উঠবে।
মনে করা যাক বাংলাদেশে সামনে এক লাখ ভালো ডাটা সাইটিন্সট আছে। এই এই লাখ ছেলেমেয়ে আমরা যদি তৈরী করতে পারি, এরা বাংলাদেশকে এক অন্য স্থানে নিয়ে যেতে পারবে, যা আমরা গার্মেন্ডস ইন্ডাস্ট্রি দিয়ে হাজার বছরেও পারবোনা। “কোডিং করতে জানা”- সামনের দিনগুলিতে আজকের মাইক্রোসফট ওয়ার্ড জানার মতন হবে, তা একেবারেই ব্যাসিক প্রয়োজন হয় পড়বে। এমনই ভবিষ্যতদ্বানী করছেন জনসম্পদ নিয়ে কাজ করা মানুষজন। তাই ভবিষ্যতের প্রতিযোগীতায় আপনার সন্তানকে আগেভাগেই তৈরী করে রাখেন। কোডিং শিখতে উদ্বুদ্ধ করুন। তা আমাদের ভবিষ্যতের প্রয়োজনেই।
কমেন্টে তেমনই একটি লিংক শেয়ার করলাম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের যেখানে বলছেন যে বাচ্চাদের কোডিং শেখালে নিম্নের উপকারগুলি আমরা পাব,
-
Coding Boosts Problem-Solving Skills
-
Coding Improves Computational Thinking
-
Coding Encourages Persistence
-
Coding Teaches Creativity
-
Coding Helps Teach Digital Literacy
-
Coding is a Career-Building Skill
-
Coding Improves Confidence and Communication Skills
https://techbootcamps.utexas.edu/blog/why-kids-should-learn-to-code