জীবনের সঙ্গে সংযুক্ত
তারিখ: ৩১ মার্চ ২০২৬
ক্যাডেট কলেজের বন্ধুরা যেন অদৃশ্যভাবে কখনো কখনো আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। তাঁরা হয়তো অনেক দূরে চলে গেছে, অনেক দূরে অবস্থান করেন; কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই বন্ধুরা সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কীভাবে তাঁরা থাকে, আজকে আপনাদেরকে সেটিই বলব।
আজকের আমার গল্পটি বলি। আজকে সিঙ্গাপুরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এশিয়া কাপ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। সেখানে আমার টিকিটের প্রবেশপথ ২৩ নম্বর গেট। সাধারণত এই ২৩ সংখ্যাটি মনে রাখা বেশ কঠিন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতি থেকে এটি হারিয়ে যেতে পারে। আমরা ক্যাডেটরা যা করি, তা হলো, ২৩ নম্বরের সঙ্গে কোন ক্যাডেটের নাম আমরা মনে রাখতে পারি, তা খুঁজে বের করি। যেমন, আমার ক্যাডেট কলেজে ১৩২৩ হচ্ছে তমাল। এখন, খুব সহজে আমি যদি তমালের নাম মনে রাখি, তাহলে ওই ২৩ নম্বরও মনে রাখতে পারব। এই কারণে, আজ যখন আমি স্টেডিয়ামে যাব, তখন শুধুমাত্র আমার বন্ধু তমালের কথাই মনে পড়বে। যদি তমালের কথা ভাবি, তবে আমি জানি যে আমি গেটে পৌঁছে যেতে পারব। অর্থাৎ, এই ভ্রমণের সময়টিতেও আমি তমালের কথাই ভাবছি। প্রবেশপথ খোলার সময়ও তমালের কথাই ভাবছি।
এভাবেই আমাদের জীবনের সঙ্গে কোনো না কোনো ভাবে আমাদের বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে থেকে যাচ্ছেন। তাঁরা হয়তো অনেক দূরে, কিন্তু দৈনন্দিন জীবনে কোনো না কোনো ভাবে তাঁরা থেকে যাচ্ছে।
আপনি যদি একজন এক্স-ক্যাডেট হন, তাহলে ভাগ করে নিন কীভাবে বন্ধুরা আপনার মনে চলে আসেন।