দিন শেষে আমরা বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসি নিজেকেই (২০২৬)
তারিখ: ৩ মে ২০২৬
নিজের ফেসবুক পোস্টে লাইক বাড়ুক, মানুষ আমাদের কথা বলুক, আমাদের উপস্থিতি চোখে পড়ুক—এই আকাঙ্ক্ষা কমবেশি সবার মধ্যেই আছে। “আমিত্ব” যেন ধীরে ধীরে সবকিছুর কেন্দ্রে এসে দাঁড়িয়েছে।
আজ পৃথিবীতে প্রায় ৫.৭৯ বিলিয়ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারি আছে। একজন সাধারণ ব্যবহারকারী গড়ে প্রতি সপ্তাহে প্রায় ১৮ ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়। অর্থাৎ আমরা শুধু সময় কাটাই না—আমরা নিজেদের তৈরি করি, সাজাই, প্রচার করি, আবার অন্যের চোখে নিজের মূল্যও মাপি। মনে হয়, আমরা প্রত্যেকেই নিজের জীবনের একেকজন মার্কেটিং অফিসার।
এমনকি ইলন মাস্কের মতো অঢেল সম্পদের মালিক মানুষও দিন শেষে নিজের পোস্টকেই সামনে আনতে চান—প্রয়োজনে সেই প্ল্যাটফর্মটাই কিনে নিয়ে।
