মশিউরের খেরোখাতা

১০: নেটওয়ার্ক একটি চলমান প্রক্রিয়া (৪ নভেম্বর ২০১৯)

তারিখ: ৪ নভেম্বর ২০১৯

আমরা জঙ্গলে বসে একাকি অনেক কিছুই আবিষ্কার করতে পারি কিন্তু তা অন্যদের না জানালে সেটা কে আমরা আবিষ্কার বলতে পারিনা। জ্ঞান শেয়ার করতে হবে, এবং নিজের পরিধি বাড়াতে হবে এবং তার জন্য নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্ক ও নেটওয়ার্কিং: ইংরেজীতে এই দুটি শব্দের ভালো কোন বাংলা শব্দ পেলাম না বলে এই শব্দদুটি ইংরেজীতেই ব্যবহার করলাম। যখন কারো সাথে পরিচয় হবে তখন আমরা তাকে নেটওয়ার্ক বলতে পারব। কিন্তু যখন নেটওয়ার্ক টি একটিভ হবে, সেই সম্পর্কে আমরা কোন ভ্যালু এড করতে পারবো তখন আমরা তাকে নেটওয়ার্কিং বলতে পারি। আমরা অনেক সময়ই নেটওয়ার্কিং বলতে মানুষের সাথে পরিচয় হওয়া বুঝি। হ্যা, সেটি নেটওয়ার্কিং এর প্রথম ধাপ, যেখানে আমরা পরিচিত হলাম, এবং প্রথম স্টেপ বা পদক্ষেপটি রাখলাম। কিন্তু সেখানেই সেটি থেমে থাকলে তা আর নেটওয়ার্কিং হলনা, শুধু মাত্র নেটওয়ার্ক হল। কিন্তু আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল তার পরের ধাপ, যাকে আমরা নেটওয়ার্কিং বলব। নেটওয়ার্কিং সমন্ধ বলতে যেয়ে, সিমন এনডারসন বলছেন, Networking is not about developing as many relationships as possible or handing out large quantities of business cards. Networking is about adding quality to the relationships you choose to enter.

A network is something you establish Networking is when you develop and make use of your network. এই দুটি শব্দের আলাদা দুটি অর্থ আছে, এবং সেটির দিকে জোর দেয়া দরকার। শুধু আমি আমার বিজনেস কার্ড সবাইকে দিয়ে দিলাম কিন্তু তার পরে সেই পরিচয় এর পরে ফলোআপ না করে সেই সম্পর্কে কোন কোয়ালিটি বা গুণ সংযুক্ত করলামনা তাহলে নেটওয়ার্কিং হল না। সেটি হল পরিচয়। কোন ইভেন্টে কারো সাথে পরিচয় হল, এবং তার সাথে আমরা পরিচিত হলাম। কিন্তু সেখানেই যদি থেমে থাকে তবে সেটি থেমে গেল। কিন্তু এই পরিচয় শুধু মাত্র থামিয়ে দিলে চলবে না। এটিকে অগ্রগামী করে নিয়ে যেতে হবে পরবর্তি পর্যায়ে। এই সংযুক্ত থাকার প্রক্রিয়াটি প্রতিদিন বা মাসে নাও হতে পারে। বছরে অন্তত একবার যোগাযোগ করা সম্ভব হলেও এই সংযুক্ত থাকার প্রক্রিয়াটি চলমান রাখা উচিত। ব্যাপারটি অনেকটা এইরকম: পরিচয় ⇒ ইনগেজড ⇒ ইনগেজড ⇒ ট্রাস্ট নেটওয়ার্ক এ সংযুক্ত পরিচয় ⇒ কোন যোগাযোগ নেই ⇒ ভুলে যাওয়া ⇒ বন্ধ নেটওয়ার্ক

আমার পুরান কলিগদের সাথে বছরে অন্তত একবার যোগাযোগ করার অভ্যাসটি রাখি। বছরের একবার ইমেইল দিয়ে জানাই আমার কি আপডেট হল, কি কি নতুন জিনিস ঘটল আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। জাপানীরা নতুন বছরের শুরুতে শুভেচ্ছা কার্ড বিতরণ করে, যা হাগাকি নামে পরিচিত। সেই কার্ডে তারা তাদের সেই বছরের আপডেট সংক্ষীপ্তভাবে অপরকে জানায়। অবশ্য কতটুকু কাছের মানুষ তার উপর নির্ভর করে কতটুকু কথা আমি শেয়ার করব। আমার একজন মেন্টর হলেন হামিদ ভাই। তিনি ঈদের সময় নিজ হাতে কার্ড লিখে যোগাযোগ করার প্রক্রিয়াটি করেন। এবং প্রতিবছরই এই কার্ডের সংখ্যাটি বাড়তে থাকে। নেটওয়ার্ক এবং ভ্যালু এড (বা গুুরুত্ব সংযুক্ত করা) নেটওয়ার্ক শুধু মাত্র যোগাযোগ করলাম তাই নয়। সেই সম্পর্কে আমি কি ভ্যালু সংযোগ করতে পারলাম তাই গুরুত্বপূর্ণ। তাই সেই ভ্যালু এর দিকে আমাদের মনযোগ দিতে হবে। ভ্যালু সমন্ধে আরেকটু বিস্তারিত একটি উদাহরণ দিই

লিংকডইন এ একজন তার স্টাস্টাস এ লিখেছেন যে তিনি এমাজনের একটি সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু তার এই পোস্টটি তেমন একটি ইনফরমেটিভ নয়। তিনি তেমন কোন ভ্যালু এড করছেননা। অন্যনা এটিকে নিতে পারেন নিজের ঢোল পেটানোর মতন। অর্থাত তিনি যে এমন একটি দূর্দান্ত কাজ করে ফেলেছেন তার জন্য বাহবা পেতে চাচ্ছেন। এই পোস্টটি তার পরিচিত মহলের জন্য নতুন তথ্য বহন করলেও এটি তেমন কোন ভ্যালু এড করেনা। এবার নিচে একই রকমের একটি পোস্ট আমরা দেখি,

এই ক্ষেত্রে ভদ্রলোক তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। কি পড়ে উপকৃত হয়েছেন তার লিংক দিয়েছেন। পরিশেষে তার অভিজ্ঞতার একটি সারাংশ দিয়েছেন। আমি বলবো এই পোস্টটিতে তিনি কিছু ভ্যালু এড করেছেন। নিচে তার সার্টিফিকেটও তিনি দিয়েছেন (ছবিতে দেখা যাচ্ছে না), কিন্তু ভ্যালু এড করার কারণে তা আর ব্যক্তিগত বড়াই এর কথা নয়, অন্যরা যেন উপকৃত হয় সেদিকে উনি নজর দিয়েছেন। যদিও অনেকই মনে করেন, সামান্য একটি পোস্ট কিই বা এমন গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে এইসব খুটিনাটি বিষয়ে নজর দিয়েই আমরা আমাদের ব্রান্ডটিকে ভালো করতে পারবো। তাই ভ্যালু এড এর দিকে নজর দিন। কিভাবে আপনার সাধারণ পোস্ট ভ্যালু এড করতে পারে সেদিকে খেয়াল রাখলে তা সময় অতিক্রম করে সবার সম্মানের পাত্র হবেন এবং ক্যারিয়ার জীবনে এগিয়ে যাবেন।

তেমনিভাবে যখন আমরা নেটওয়ার্ক করবো, সেখানে আমরা কি ভ্যালু এড করলাম, কি কোয়ালিটি বা গুণ সেখানে সংযুক্ত করলাম, তার দিকে মননিবেশ দিতে হবে। নেটওয়ার্কের চলমান প্রক্রিয়াতে চলে ভ্যালু ও কোয়ালিটি সংযুক্ত করে পরিচয় বা নেটওয়ার্ক কে নেটওয়ার্কিং এ পরিণত করতে হবে, তবেই আমরা নেটওয়ার্কিং কি কাজে লাগিয়ে সেখান থেকে উপকৃত হব।

Posted on 4 Nov 2019