সাকুরা এর দেশ জাপানে
একটি গবেষনা কাজের সুযোগ পেয়ে আবার জাপানে ফিরে এলাম। "ফিরে এলাম" শব্দটি এই কারণে ব্যাবহার করলাম কেননা আমি আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ১৯৯৪ থেকে ২০০৫ প্রায় ১১ বছর এইখানে কাটিয়েছি। বলা যায় জাপান আমার দ্বিতীয় মাতৃভূমি। যদিও একটু বাড়াবাড়ি করলাম, তারপরেও বলতে হয় জাপানের খাবারগুলি সত্যিই খুব মিস করেছি। প্লান ছিল এয়ারপোর্ট থেকে নেমে নেমেই শুশি এর দোকানে যাব। তা যদিও করা হয়ে উঠেনি তবে অবশ্যই যাব। প্লেনে যখন জাপানিজ খাবার দিল, সাবা এর ফ্রাইটি খেতে সত্যি আমার কাছে অপূর্ব মনে হল।
এবার একা নয়, সাতে বউ বাচ্চারা আছে। সুতরাং দলবল বেধেই আসা। আমার ছোট ছেলেটির হোমসিক একটু বেশীই বলে মনে হল। সারা বাসা ঘুরে বেড়াচ্ছে আর দাদা... দা.. দাদা.. বলে খুঁজে বেড়াচ্ছে। ওর চিৎকার দেখে আমারই কান্না পাচ্ছে।
ভেবেছিলাম এসে গরম পাব, তবে একটু শীত। এইখানে যাকে বলে Early Summer যারা আমার ব্রগ নিয়মতিত
৩ জুন ২০১০