বি এম সি এস ক্রিকেট উৎসব (১২ মে ২০২৫)
প্রবাসে বাংলাদেশী পেশাজীবিরা কাজের পাশাপাশি খেলোধুলোও করেন কি? এমন একটি প্রশ্ন শুনলে মনে হয় আমরা মনে মনে ভাববো মনে হয় ব্যস্ততার মাঝে খেলাধুলার সময় পান না। তবে সেই ধারণাটি ভুল প্রমান হল। আজ তেমনই একটি খেলাধুলার খবর নিয়ে এসেছি সুদূর সিঙ্গাপুর থেকে।
সিঙ্গাপুরের ইস্ট এশিয়া ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের মাঠে আজ ১২ মে ২০২৫ তারিখে সারাদিন ধরে অনুষ্ঠিত হয় বি এম সি এস (Bangladeshi Marine Community, Singapore) ক্রিকেট টুর্নামেন্ট। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিন পেশাজীবিদের সংগঠন এটি। ২০১৪ সনে এটি যাত্রা শুরু করে।
মাঝে মধ্যেই পেশাগত বিভিন্ন ইভেন্ট এর আয়োজন করে থাকে এই সংগঠনটি। তবে এইবার সবাই মিলে ক্রিকেট খেলার উদ্দ্যোগ নিল। এই উপলক্ষ্যে সংগঠনের সবার মধ্যে শুরু হল টানটান উত্তেজনা। কে কোন টিম তৈরি করবে? কি তার নাম দিবে তা নিয় চলতে থাকলো জল্পনা কল্পনা। আজ ১২ মে ২০২৫ এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারটি দল নিয়ে আয়োজিত করে এই টুর্নামেন্টটি।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ব্লেজিং বুকিত পাঞ্জাং। রানার্স আপ হয় দূরন্ত পুঙ্গল।

ছবি: চ্যাম্পিয়ান ব্লেজিং বুকিত পাঞ্জাং টিম