মশিউরের খেরোখাতা

এ.পি.আই. প্লাটফর্ম

ইন্টারনেটের জগতে বিভিন্ন প্লাটফর্মের মধ্যে সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হল API এ.পি.আই. বা এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস।

মনে করুন আপনার বান্ধবী দোতালায় ভিতরের ঘরে আছে। আপনি রাস্তায় দাড়িয়ে তাকে এক নজর দেখার জন্য ব্যাকুল। তাকে আপনি বিশেষ শব্দ করে জানালেন আপনার উপস্থিতি। সে বারান্দায় চা খাবার জন্য চলে এল, ছুড়ে দিল চিঠিটি।

এ.পি.আই.গুলিও এমনই একটি নির্দিষ্ট সংকেত (কমান্ড) পাবার পরে সে তার উত্তর পাঠায়। ভবিষ্যতে এই প্রযুক্তির আর বিস্তৃতি আমরা দেখতে পাব। এর মধ্যে ভালো একটি বিজনেস মডেল হল এপিআই ম্যানেজমেন্ট ও হোস্টিং।

আমরা ওয়েবসাইট হোস্টিং সমন্ধে জানি। ঠিক তেমনি এই সার্ভারগুলিতে বিভিন্ন ধরনের এপিআই হোস্ট করা হবে। এইখানে সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ জিনিস। আইবিএম বলছে আগামী বছরের মধ্যে b2b এর ব্যবসার প্রায় অর্ধেকই ওয়েব এপিআই মাধ্যেমে ম্যানেজ হবে।

আমার জানা কয়েকটি এ.পি.আই. ম্যানেজমেন্ট সিস্টেম হল Mashery, WSO2, MuleSoft, Tibco, and Axway । বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবসার সাথে সংযুক্তরা্ট এই বিশাল ব্যবসার দিকে নজর দিতে পারেন। ভবিষ্যেতে সরকারি সেবাগুলিও এই এপিআই এর মাধ্যমে সেবা প্রদান করবে।

আমার প্রোজেক্টের কিছু এ.পি.আই. এর ব্যাপারে কথা বলছিলাম WSO2 এর কর্ণধার Dmitry Sotnikov এর সাথে। তার কাছেই জানতে পারলাম এই এপিআই কতদ্রুত ব্যবসার প্রসার করছে।

১৪ অক্টোবর ২০১৫