মশিউরের খেরোখাতা

ক্যারিয়ার কাউন্সিলিং (২০২২)

তারিখ: ১৫ অক্টোবর ২০২২

আমি অবসর সময়ে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের ও পেশাজীবিদের “ক্যারিয়ার কাউন্সিলিং” করি। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই ভলেন্টিয়ার হিসাবে এই কাজটি করে আসছি গত এক যুগ ধরে। অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন উচ্চশিক্ষায় কিভাবে বিদেশে যাবো, তার সিভিগুলি চেক করে দেয়া, থিসিস পেপার বা প্রোপজালগুলি দেখে দেওয়া। কোন বিষয় পড়বে? - অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগে, তাদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করি। এই কাজগুলি আমি খুবই আনন্দের সাথেই করি। আমার লাভ হলে এই স্বপ্নবাজ মানুষগুলিকে জানা, একসময় আমিও এমন ছিলাম বলে এদের অনুভুতি গুলি বুঝি। প্রাণান্ত চেষ্টা করি তাদের গাইড করার জন্য। এছাড়া লেখক হিসাবে সেই প্রশ্নগুলি থেকে আমার পরবর্তি লেখার টপিকগুলি পেয়ে যাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তাদের জীবনকে বদলে দিতে কিছু হলেও কাজ করতে পারছি বলে।