মশিউরের খেরোখাতা

খুব জানতে ইচ্ছে করে

তারিখ: ২৬ মে ২০২৪

নীল আকাশে- তুমি কেমন করে পাখির মতো উড়ে বেড়াও? সেটা ভাবতেই ভীষণ রকম অবাক হই। আচ্ছা, আমরা যেমন আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি।। তুমি কি তেমনি , পৃথিবীর দিকে তাকিয়ে অন্য কোন স্বপ্ন দেখো,তখন?

নীল আকাশের মাঝে উড়তে, কেমন লাগে তোমার? পাখির মতন তোমারও কি তখন নীড়ে ফেরার ব্যাকুলতা ঘিরে ধরে? খুব জানতে ইচ্ছে করে এই পদ্মাপাড়ের কবি'র।