মশিউরের খেরোখাতা

পিএইচডি তে ভর্তি হবার আগে ভাবুন

বিশ্বের মোটামুটি সব জায়গাতেই পিএইচডি ডিগ্রী ধারীরা চাকুরীর বাজারে খুব দুরবস্থা। পিএইচডি ডিগ্রী পাবার পরে, চাকুরির সম্ভবানা বেশ অনেক খানিই কমে যায়। সুযোগ থাকে দুটি- (১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা, অথবা (২) বৈজ্ঞানিক ক্যারিয়ারের। অনেক নামকরা বিশ্বের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও শিক্ষাকতা কিংবা বৈজ্ঞানিক এই দুই পদেই খুবই সংকট। অনেকই "পোস্টডক" কে একটি চাকুরি হিসাবে দেখেন, তবে মনে রাখতে হবে পোস্টডক খুবই সাময়িক একটি পদ। তা যতই দীর্ঘস্থায়ী হবে, ততই আপনার চাকুরির সুযোগ কমতে থাকবে । সেদিন এক কোচিং সেন্টারে নিউক্লিয়ার ফিজিকস এর পিএইচডি ডিগ্রীধারী মাধ্যমিক ছাত্র/ছাত্রীদের অংক পড়াচ্ছে। অনেকটা একই দৃশ্য সবজায়াগাতেই। তাই পিএইচডি ডিগ্রী নেবার আগে একটু ভাবুন। যারা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষাকত করাচ্ছেন, তারাই বিদেশে পিএইচডি'র জন্য বিদেশে যেতে পারেন। কেননা পিএইচডি করার পরে চাকুরিটি হাতে থাকবে। যদি কোন শিক্ষক তার গবেষনাগারে আপনাকে পিএইচডি 'র জন্য আগ বাড়িয়ে অফার করে, তবে তা যতটা না আপনার জন্য তার বেশী তার নিজের গবেষনার স্বার্থে। বিনা পয়সার এমন কামলা আর কোথায় তিনি পাবেননা। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। নিজের ক্যারিয়ার কোথায় নিয়ে যেতে চান, তা ভাবুন। খামাখা বিদেশে যাবার সুযোগ ভেবে ভুল নৌকায় উঠবেননা।

১০ আগষ্ট ২০১৬