মশিউরের খেরোখাতা

স্বাস্থ্য সেবা এবং এ্যপল

স্বাস্থ্য সেবায় প্রযুক্তি প্রয়োগের জন্য উঠে পড়ে লেগেছে পৃথিবীর প্রায় সমস্ত প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো। এপল-ও এক্ষেত্রে কাজ করছিল তা আমরা সবাই কিছুটা হলেও বুঝতে পারছিলাম। কিন্তু গতকাল এপল এর সিইও জেফ যখন কেয়ারকিটের উদ্ভোদন করল, তখন বুঝা গেল তারা কতটা এগিয়ে গিয়েছে।

বর্তমানে আমি সিঙ্গাপুর কানেক্টহেলথ এ আমরা ই-স্বাস্থ্য নিয়ে কাজ করছি। স্বাস্থ্য সেবায় প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর আগ্রহ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে আর তা সাধুবাদ জানাই। আমি মনে করি ভবিষ্যতের স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তি ও মোবাইল প্রযুক্তির আরো বেশী প্রয়োগ হবে। কিন্তু এই মডেলগুলি এখনও বেশ নতুন এবং পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছ। আর সবথেকে চ্যালেঞ্জিং হল, চিকিৎসক ও রোগীরা এখনও এইসব নতুন প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে স্বচ্ছন্দ নয়। একটু ভীতি এখনও ব্যবহারকারীদের মধ্যে রয়ে গেছে। স্বচ্ছন্দে তাদের অংশগ্রহনের জন্য আমরা প্রযুক্তিবিদদের অনেক কাজ করতে হবে, যেন নিরাপদ প্রযুক্তি দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে পারি।

আশার কথা হল নিরাপদ স্বাস্থ্য-প্রযুক্তির জন্য অনেক ভালো মানদন্ড বা স্ট্যান্ডার্ড তৈরী হয়েছে। সামনের নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আরো ভালো মানদন্ড তৈরী করতে হবে আমাদের। আরো অনেক কাজ বাকি রয়েছে আমাদের। যখন চিকিৎসক ও রোগী সবাই এইসব প্রযুক্তি ব্যবহারে স্বচ্ছন্দ বোধ করবে, তখনই এর সঠিক প্রয়োগ শুরু হবে। তবে ভয় পাচ্ছি নিরাপত্তা-জনিত হ্যাকিং ও চুরির খবর আমাদের সফলতাকে ম্লান করে দিবে।

http://www.theverge.com/2016/3/21/11277466/apple-carekit-announced-health-care-software-platform

Updated Mar 22, 2016 11:19:30am