মশিউরের খেরোখাতা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রান্তিক ব্যবহার

তারিখ: ২৩ মার্চ ২০২৪

সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলোর জন্য ক্লাউড জাতীয় সলিউশন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে কমান্ড গুলো পাঠাচ্ছি তা প্রথমে ইন্টারনেট এর মাধ্যমে ক্লাউডে থাকা একটি সার্ভারে পাঠানো হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম সেটিকে নিয়ে প্রসেস করে বা কাজ করে পরিশেষে ফলাফলটি আমাদেরকে পাঠিয়ে দেয়।

কিন্তু এই পদ্ধতিতে ইন্টারনেটের সংযোগ থাকা প্রয়োজন এবং প্রচুর কম্পিউটারের রিসোর্স ব্যবহৃত হয়।

বর্তমানে প্রান্তিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম ব্যবহার করে কিভাবে আরো দ্রুত ও বিদ্যুৎ সাশ্রয় করে করা যায় তা নিয়ে কাজ চলছে, যেটিকে প্রান্তিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।

আজকে আলোচনা করেছি এই প্রান্তিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এর ওপর।