মশিউরের খেরোখাতা

আজকের পত্রিকা (২০২৬)

দৈনিক আজকের পত্রিকা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক সংবাদপত্র, যা ২০২১ খ্রিস্টাব্দের ২৭ জুন থেকে প্রকাশিত হয়ে আসছে। "সারা দেশের স্থানীয় দৈনিক" স্লোগান নিয়ে এর উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছিল, এবং পত্রিকাটির প্রধান কার্যালয় ঢাকার রামপুরার বনশ্রীতে অবস্থিত। মুদ্রিত সংস্করণের পাশাপাশি আজকের পত্রিকার একটি অনলাইন পোর্টাল ও ই-পেপার সংস্করণও রয়েছে, যেখানে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদ, ব্যবসা, সম্পাদকীয়, খেলাধুলা, বিনোদন, জীবনধারা, স্বাস্থ্য, সত্যতা যাচাই, প্রযুক্তি, শিক্ষা, ক্যারিয়ার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন বিভাগে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। সব মিলিয়ে, তুলনামূলকভাবে নবীন হলেও আজকের পত্রিকা বাংলাদেশের সংবাদমাধ্যম জগতে একটি পরিচিত ও দ্রুত বিস্তৃত নাম হয়ে উঠেছে।

দেশ বিদেশে গবেষক, ব্যবসায়ী এবং বিভিন্ন সেক্টরে কর্মরত প্রফেশনাদের সফলতার গল্পগুলি পাঠকের কাছে পৌছে দেবার জন্যই সাক্ষাৎকারের সিরিজটি। “আজকের পত্রিকা” তে এর নাম “প্রবাসী প্রফেশনালদের সাক্ষাৎকার”।