২০০৬ সনে ডঃ মুহাম্মদ ইউনুস এর অফিসিয়াল ওয়েবসাইট
তারিখ: ৯ আগষ্ট ২০২৪
২০০৬ সনে ডঃ মুহাম্মদ ইউনুস এর অফিসিয়াল ওয়েবসাইট টি তৈরিতে কাজ করেছিলাম আমরা কয়েকজন মিলে। জুমলা নামে একটি ওপেন সোর্সের কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি ব্যবহার করে প্রাথমিক কাজ শুরু হয়েছিল। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতাম ডক্টর ইউনুস এর টিমের সাথে।
অনেক বছর পর দেখে ভালো লাগলো যে সেই ওয়েবসাইটটি এখন তার অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে পরিগণিত হয়। ধন্যবাদ এটির জন্য কাজ করার জন্য। আর বিশেষ করে আবুল নুরুজ্জামান, নাজমুল ভাই, এবং তৌহিদ এর কথা অবশ্যই বলতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রাক্তন কিছু ছাত্র-ছাত্রীও এই ওয়েবসাইটটির জন্য কাজ করেছিল। তাদের অক্লান্ত পরিশ্রমে এই সাইটটি দাঁড়িয়ে ছিল। কিছু কিছু কনটেন্ট এখনো পুরনো লেখাগুলো রয়ে গেছে।
মজার ব্যাপার হলো whois এর তথ্যটি এখনো নুরুজ্জামান এর নামেই থেকে গেছে। পরবর্তীতে ২০০৯ সনে আমরা এ সাইটটি ইউনুস সেন্টারের কাছে হস্তান্তর করি। এবং এরপর থেকে তারাই সেটি মেনটেইন করে।
আজকে কৃতজ্ঞতা স্বীকার করতে সকলের কাছে। এমন একটি প্রজেক্টে কাজ করার জন্য।

