বিদেশের পণ্যদিয়ে দেশীয় সমস্যা সমাধান নয়
বাংলাদেশে যখন তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছিলাম তখন ম্যাঙ্গো টেলিকমের মাসুদ ভাইয়ের সাথে প্রায়সই কথা হত। ভিষণ ধরণের গল্পবাজ ও রসিক মাসুদ ভাই। পিকনিকে গেলে দলবল নিয়ে গল্প বলার আসর বসিয়ে ফেলার অদ্ভুত জাদুকরি ক্ষমতা আছে তার। একদিন উনার অফিস রুমে বসে গল্প করছিলাম। মারাত্মক ধরনের চেইন স্মোকার হবার কারনে রুমটি ধোঁয়াতে ভরা। কি কি করা যায় এসব নিয়ে প্রশ্ন করেছিলাম। ধোয়াটে আলোতে তার তীক্ষ্ন চোখ সরাসরি আমার দিকে। যারা মাসুদ ভাইয়ের সাথে কাজ করেন তারা মাসুদ ভাইয়ের এমন তীক্ষ্ন চোখের চাহনিটির সাথে পরিচিত। তিনি তখন একটি কথা বলেছিলেন তা আমার খুব মনে দাগ কেটেছিল। বলছিলেন, "বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কিছু করতে চাইলে চল আমরা নিজেরাই তৈরী করতে পারি, নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারি, তেমন কিছু করা দরকার। বিদেশের পণ্যদিয়ে দেশীয় সমস্যা সমাধান কর না। " নবীন প্রজন্মকে এই ম্যাসেজটি দেয়া খুব জরুরী।
১০ ফেব্রুয়ারী ২০১৮