মশিউরের খেরোখাতা

এমাজনের অফিসে (২০২৩)

তারিখ: ১০ আগষ্ট ২০২৩

আজকে আমি সিঙ্গাপুরেরস্থ এমাজনের অফিসে গিয়েছিলাম। মূলত এটি ছিল অ্যামাজনের আয়োজনে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর যে সমস্ত সলিউশন এবং নতুন নতুন আর্কিটেট নিয়ে আনছে তার সাথেই পরিচয় করে দেওয়া। বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরে এগুলি কিভাবে ব্যবহার করা যায় , সেগুলোই নিয়ে আজকের আলোচনা। অবাক হয়ে দেখলাম যে amazon অনেক বড় প্রতিষ্ঠান হলেও অন্যান্য স্টার্টআপ এর মত তারা সব সময় ইনোভেশন এবং নতুন নতুন সার্ভিস নিয়ে, তার ওপর ভিত্তি করে, সবাই সলিউশন তৈরি করতে পারে , সেই রকম আর্কিটেক্ট তারা সব সময় তৈরি করার দিকে সচেষ্টা। একটি প্রতিষ্ঠানের ইনোভেশন - চালিয়ে নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ । সময়ের সাথে টিকে থাকার জন্য, সেই সাথে কোন ফিল্ডে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।