ফলমূলে হরমোন ও কার্বাইড
আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশে টমোটো, আম ও অন্যান্য ফলমূলে হরমোন ও কার্বাইড প্রয়োগ করে পাকান হয়। স্থানীয় জনগণ অনেকেই জানেননা যে এটি ভাল কি মন্দ। আমার গ্রামের বাড়ী রাজশাহী এর গোদাগাড়িতে। আর সেই সূত্রে আমি দেখেছি টমেটো এর মৌসুমে কি ভাবে রাসয়নিক পদার্থ দিয়ে টমেটো পাকান হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম এটি কিভাবে করা হয়। কিছুদিন আগে আমি গ্রামে গেলে এর রহস্য উত্ঘাটন করতে পারলাম। আমাদের গ্রামে নিম্নের এই কেমিক্যালটি দিয়ে টমেটো পাকান হয়। যিনি বিক্রি করছেন তিনি জানেননা যে এটি ক্ষতিকর কিছূ।
এটি তৈরী করেছে Krishi Rasayan Pvt. Ltd., India নামে ভারতের একটি প্রতিষ্ঠান। অনলাইনে সার্চ করে সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইট পেলাম http://www.krishirasayan.com/ । আর এটি বাংলাদেশে মার্কেটিং করছে Mosco Marketing Company.
আমাদের স্থানীয় বাজারে এটি রাইজার নামে পরিচিত। এর রাসয়নিক পদার্থ হল Ethephon 39% SL, 2 Chloro-ethyl Phosphonic Acid.
অনলাইনে সার্চ করে এ সমন্ধে একটি গবেষনাপত্র পেলাম
Ethephon ((2-Chloroethyl) phosphonic Acid, Ethrel, CEPA) in Viticulture - A Review
Am. J. Enol. Vitic. 35:3:117-123 (1984)
Eddy Szyjewicz, Nancy Rosner, and W. Mark Kliewer
যারা এ নিয়ে গবেষনা করেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। একটু কি আমাদের বলবেন এর ক্ষতিকর প্রভাব সমন্ধে।