পারসোনাল ব্র্যান্ডিং এবং লিংকডইন (২০২৩)
তারিখ: ১৪ ফেব্রুয়ারী ২০২৩
আমি দুটি স্বতন্ত্র ব্রান্ডিং সব সময় করি। (১) ফেসবুকের নিজের আইডি তে বাংলাদেশী কমিউনিটির জন্য আমার লেখক সত্ত্ব, যা দিয়ে আমার মনের খোরাক মেটাই। আর আরেকটি হল (২) লিংকডইন, টুইটার এবং ফেসবুক পেজে এ আমার প্রোফেশনাল বা পেশাগত জীবনের ব্রান্ডিং।
দুটিকে আমি কখনই একত্রে মিশাই না। দুটিই সতন্ত্রভাবে সমান্তরালে চলে।
এইখানে আমার একটি স্ট্রাটেজি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। লিংকডইন এ আমি পেশাগত জীবন, হেল্থকেয়ার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ডিজিটাল হেল্থকেয়ার বিষয়গুলি ফোকাস করে কাজ করি। তাই সেইখানে এই সংলগ্ন পোস্টগুলি করি। আমার ব্র্যান্ড ভ্যালু বাড়াবার জন্য আমার ইন্ডাস্ট্রির খবর, নতুন কোন বই পড়লে সেখানে শেয়ার কিংবা কোন প্রযুক্তি সমন্ধে আমার দৃষ্টিভঙ্গি আমি শেয়ার করি।
ফালতু পোস্ট এর থেকে গুণগত মানের পোস্ট করাকে আমি সব সময়ই গুরুত্ব দিই। গতকাল পোস্ট করেছিলাম - ডিজিটাল হেল্থকেয়ার নিয়ে একটি বিখ্যাত বই পড়ার পরে আমার কমেন্ট।
শুধু পড়ে অহমিকা নয়, বইয়ের কোন অংশটি ভালো লেগেছে, এবং কেন বইটি পড়া উচিত সেই কথাগুলিও শেয়ার করেছিলাম। এরপরে দেখুন আমার ইন্ডাস্ট্রি এর একজন লিডার আমার লেখাটি পড়ে কমেন্ট দিয়েছে। এরপরে সম্ভবত আরেকবার আমার পোস্টটি তার লিংকডইন এ প্রদর্শন করেছে। এরপরে পুনরায় তিনি ৩ ঘন্টা পরে লাইক দিয়েছে। এরপরে আরো ৪ ঘন্টা পরে আমার পোস্ট সম্ভবত তাকে আরেকবার দেখায়, কেননা এর মধ্যে আরো কয়েকজন তা লাইক দিয়েছে। একটি কোয়ালিটি পোস্ট হবার কারনে লিংকডইন তা বার বার প্রদর্শন করে। ফলসরুপ শেষে তিনি আমাকে ফলো করেছেন। ডানে সময়গুলি একটু খেয়াল করুন।
এরপরে আমি কি করবো? এরপরে আমি উনার সাথে কানেকশন হব। কিভাবে? তিনি যেখানে কমেন্ট করেছেন সেখানে ধন্যবাদ দিব। এরপরে তার পোস্টগুলিতে আমি কমেন্ট করবো। এরপরে আমি তার সাথে কখনও বা তার কোন কাজে সাহায্য করবো, কিংবা উনি করবেন। আমরা ওয়েসবাইটে কিংবা ব্লগগুলি তিনি নিয়মিত দেখবেন। এইভাবে "কানেকশন"গুলিকে আমি "ইনগেজমেন্টে" এ রূপান্তর করবো এবং নেটওয়ার্কগুলি থেকে ভ্যালু আনবার চেষ্টা করবো।
এটাই আমার নেটওয়ার্ক এর স্ট্র্রাটেজি। এইভাবে আমি গড়ে তুলেছি ২০ হাজার জনের সাথে আমার একটি কোয়ালিটি নেটওয়ার্ক। বস্তুগত কোন ভ্যালু হয়তো নেই, কিন্তু আমি জানি এই নেটওয়ার্কই আমার সম্পদ। নেটওয়ার্কিং এবং ব্র্যান্ডিং একটি চলমান প্রক্রিয়া। কৃতজ্ঞতা স্বীকার করছি আমার বসদের যাদের কাছ থেকে এই ব্র্যান্ডিং করার কৌশলগুলি শিখেছি।
পরিশেষে বলবো, কোয়ালিটি পোস্ট করুন, কোয়ালিটি নেটওয়ার্ক করুন।
কোন ধরনের অহমিকা নয়, বরং আমার একান্ত অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। কোন রকম উপকারে আসলে আমি কৃতজ্ঞ। সবার শুভকামনা করে আমার পরবর্তি পোস্ট পড়বার নিমন্ত্রন দিলাম। - ড. মশিউর, সিঙ্গাপুর।
