বর্ষবরন ১৪৩০ (২০২৩)
তারিখ: ১৮ এপ্রিল ২০২৩
সিঙ্গাপুর: কমিউনিটি সংবাদ
গত ১৬ই এপ্রিল,বেঙ্গলি কমিউনিটি সিঙ্গাপুর (BCS) এর পক্ষ থেকে মারসিলিং পার্ক এ উদযাপিত হলো আনন্দঘন বর্ষবরন ১৪৩০. বাঙালী, অবঙালী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি এক অভূত মিলন মেলায় পরিনত হয় অনুষ্ঠানটি। সকালের পান্তা ইলিশ, দুপুরের সুস্বাদু রকমারি বাংলা খাবার, সন্ধ্যায় চা, সিঙ্গারা, ঝালমুড়ি বাঙালী ভোজন রসিকদের শতভাগ তৃপ্তি যোগায়। অশুভ শক্তির বিনাশ আর সত্য ও সু্ন্দরের প্রার্থনায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুনে সেজে ওঠে পার্কটি নানা রঙে, নানা বর্ণে। পিয়া নাগের সন্চালনায় এবং সুব্রত সাহার Subrata Saha পরিচালনায় পরিবেশিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপি এই আয়োজনে, দেশ-মাটি- মানুষের গান পরিবেশিত হয়। BCS শিল্পী গৃহিনীদের দলীয় নৃত্য এক ভিন্ন মাত্রা এনে দেয়। মাইগ্রান্ড ব্যান্ড সিঙ্গাপুর অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত করে তোলে।বাচ্চাদের খেলাধুলা, ফ্যাসান শো , ডনেশন ড্র ইত্যাদি ছিল আরেক ভিন্ন মাত্রা। সংগঠনের সভাপতি বাবু উত্তম কুমার নাগ Uttom Kumar Nag , তার সমাপনী বক্তব্যে, সকল সদস্যকে ধন্যবাদ জানান যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান টি সফল ভাবে শেষ হয়েছে । তিনি আগামী দিনে সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।









