মশিউরের খেরোখাতা

কিওতো শহরে

তারিখ: ৩১ মার্চ ২০১৮

এই ছবিটা ২০১৮ সনে জাপানে ভ্রমণ করতে যেয়ে তোলা। একদিন গভীর রাতে ঘুম আসছিল না। ঠিক করলাম রাতের বেলা ফটোগ্রাফি করতে বের হই। যেই ভাবা, তেমনই কাজ। সব সময় ক্যামেরাটি চার্জ করে রাখি। গভীর রাত , সম্ভবত তিনটা বাজে, একেবারেই ঘুটঘটে অন্ধকার, চাঁদের কোন দেখা নেই, সম্ভবত অমাবশ্যার সময় তখন। সেই সময়ে কিওতো এর কাৎসুরাগাওয়া নদীর পাশে এই গাছটি দেখে ভীষণ ভালো লেগে গেল। ক্যামেরাটা সেট করে অনেক্ষণ এপারচার খোলা রেখে কৌশলে তুললাম। অন্ধকারেও গাছের সবুজ রঙটা বোঝা যাচ্ছে ক্যামেরার সেন্সরের দক্ষতার কারনেই। কেমন হয়েছিল?- তা আপনারাই ভালো বলতে পারবেন।

Night view of Kyoto (31 March 2018) Nikon D750