মশিউরের খেরোখাতা

সফলতার সংজ্ঞা

জীবনের সফলতাকে মানুষ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে। কেউ গাড়ি, কেউ বাড়ি, কেউ ক্ষমতা, তার বিভব, ইত‍্যাদি সব প‍্যারামিটার। আমার কাছে সফলতার সংজ্ঞাটা খুব সাধারণ।

"যত বেশী আমরা মানুষের উপকার করতে পারবো, আমরা ততটাই সফল"

তাই নিজের জন‍্য কেউ যত কিছুই করুক না কেন তা আমার সংজ্ঞাতে সফল নয়। ব্রান্ডের জামা কাপড়, আর বাড়ি গাড়ি করলেও আমার কাছে তার জীবনটা অসফল। দরিদ্র অথচ অনেক মানুষ আপনার দারা উপকৃত হচ্ছে, তবেই আমরা সফল।