ফটোব্লগ ০২ - বোস্টনের রুক্ষতা (২০০৬)

বোষ্টন আমেরিকার অন্যতম একটি প্রাচীন শহর। হারভার্ড, MIT এর মত বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। ২০০৫ এর নভেম্বরে বোষ্টনে একটা কনফারেন্সে যাবার সুযোগ হয়েছিল। কনফারেন্সের শেষের দিনে স্থানীয় একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। শীতের রুক্ষতায় গাছের পড়ন্ত পাতায় পুরো বাগানটি ভরেছিল। তবে বিকেলের সৌন্দর্য দেখে যতটানা হচকিত হলাম, তার থেকেও বেশী হচকিত হলাম এই দেখে যে, পুরো পার্কটি একদম জনশূন্য! বাংলাদেশে এমন একটি পার্ক জনশূন্য থাকবে, তা ভাবাই যায়না। শীতের রুক্ষতা ও নির্জনতাকে ক্যামেরায় বন্দী করার প্রচেষ্টা করেছি।