মশিউরের খেরোখাতা

কারো জন্য

তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৫

কারো জন্যএক রাজার জন্য -

প্রয়োজন হয় একটি রাজ্যের।

এক চা বিক্রেতার জন্য -

একটি চায়ের স্টল ও খদ্দের।

এক কবির জন্য -

একটি খাতা, কলম ও প্রেয়সীর।

এক চিত্রশিল্পীর জন্য -

একটি ক্যানভাস ও তুলি।

এক রাজনীতিদের জন্য -

একদল অনুসারি জনগণ।

এক ভিক্ষুকের জন্য -

দয়াল মানুষ।

এক ড্রাইভারের জন্য -

একটি গাড়ি ও মনিব।

পদ্ম পাড়ের কবি বলে,

আমার জন্য

শুধু তুমি।