মশিউরের খেরোখাতা

SSC এর ফলাফল (১৯৯১)

যদিও একাডেমিক এচিভমেন্ট তেমন গুরুত্ব নয়, তবুও ছেলেবেলায় এসএসসি এর এই ফলাফলটা আমার কনফিডেন্সকে ভীষন রকমের বাড়িয়ে দিয়েছিল। এই নিউজটা করবার জন‍্য মূখ‍্য ভুমিকা রেখেছিলেন আমার বাবা। আমাকে নিয়ে পত্রিকা অফিসে নিয়ে গিয়েছিলেন। আমি লাজুক ভাবে আমতা আমতা করছি- কি দরকার! নিউজ রুমের সেই সাংবাদিক একটু পরে আমাকে দেখে বললেন, তুমি তা ফাটাফাটি কাজ করে ফেলেছ! আমি তখন লজ্জায় মাথা নিচু করে পায়ের জুতার ফিতাগুলি গুনছি। তখনই তিনি নিউজটি ড্রাফট করে এডিটরের কাছে পাঠিয়ে দিলেন। বাসায় এসে দেখি আত্মীয়-স্বজনদের ভিড়। গ্রামের বাড়িতে উৎসব হয়েছিল। আমার খালু সেই উপলক্ষ‍্যে বাসাতে মিস্টির কারিগর নিয়ে এনে মিস্টি বানিয়েছিলেন। তিনি মিস্টি বানান শুরু করলেন রাতে। অনেক রাতে তৈরী হল মিস্টি। আমার বাবা-মা খুখে তুলে দিলেন সেই মিস্টি। আমি নির্ঘাত বলতে পারি এমন ভালোবাসার মিস্টি আমার জীবনে আর আমি খাইনি।