মশিউরের খেরোখাতা

পরিচিতি - ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বাংলাদেশে HSC সমাপ্ত করে জাপানের মনবুশো স্কলারশিপের আমন্ত্রণে জাপান পাড়ি দেন। জাপানের তয়োহাসি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্চিনিয়ারিং এ অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি Scanning Tunneling Microscope (STM) এর গবেষনার জন্য বিশ্ববিখ্যাত গবেষক হিরোনাগা উচিদা’র কাছে হাতেনাতে ইলেক্ট্রনিক্স এর কাজ শিখেন। উল্লেখ্য যে, STM যন্ত্রের মাধ্যমে পদার্থের অনু-পরমানুর গঠন দেখা সম্ভব, এবং এই যন্ত্রটির ফলেই আজকের নানোটেকনলজি এতটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনার্সে অধ্যায়নরত অবস্থায় ড. মশিউর রহমান কমখরচে STM তৈরীর পদ্ধতি আবিষ্কার করেন এবং তাঁর হাতে তৈরী যন্ত্র দিয়ে গ্রাফাইডের অণবিক চিত্র তুলতে সফল হন। পরবর্তিতে তাঁর ডিজাইনকৃত যন্ত্রটি একটি বাণিজ্যিক পন্য হিসাবে বিপনন শুরু হয়, এবং এখনও এটি জাপানে প্রস্তুত হচ্ছে। এই STM মেশিন তৈরীর অভিজ্ঞতাই ড. মশিউর রহমানকে নানোটেকনলজি তে গবেষনার জন্য উদ্ভূদ্ধ করে তোলে। পরবর্তিতে মাস্টার্সে অধ্যায়নরত অবস্থায় তিনি বিশ্বে প্রথম এডিনোসিন নামের একটি জৈব পদার্থের অণবিক গঠনের চিত্র STM দিয়ে তুলতে সক্ষম হন। এই সময় কার্বন-নানোটিউবের উপরও কাজ করেন।

পরবর্তিতে ড. মশিউর রহমান জাপানের Institute of Molecular Science এ গবেষক হিসাবে যোগদান করেন। সেখানে কর্মরত অবস্থায় তিনি Spin on Glass এর একটি বিশেষ অজানা গুণ আবিষ্কার করেন, যা দিয়ে 3D সার্কিট তৈরী করা সম্ভব। এছাড়া শরীরের স্নায়ুর কর্মপদ্ধতি সহজে মাপার জন্য বায়োসেন্সর তৈরীর কাজ করেন। তার উদ্ভাবিত বায়োসেন্সর দিয়ে পৃথিবীর রেকর্ড পরিমান উচ্চ রোধের ডিভাইস তৈরী করেন। গবেষনার কৃতিত্ব সরূপ তিনি ২০০৫ সনে The Graduate University for Advanced Studies বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ডক্টরেট ডিগ্রীতে পুরষ্কৃত হন।

ড. মশিউর রহমান বর্তমানে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার মার্শাল বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসাবে কর্মরত। তার গবেষনার মূল বিষয় নানোটেকনলজি, বায়োসেন্সর ও মাইক্রোফ্লুইডিক ডিভাইস। তার নির্দেশনায় বর্তমানে মার্শাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাইক্রোফ্লুইডিক ডিভাইসের গবেষনা করছে। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি যৌথভাবে গবেষনাকর্ম পরিচালনা করছেন। আমেরিকার IEEE (Institute of Electrical and Electronics Engineers) এর একজন সদস্য।

গবেষনার পাশাপাশি ড. মশিউর রহমান বিজ্ঞান-প্রযুক্তির উপর বাংলাদেশের প্রথম-আলো, যায়যায়দিন, একাত্তর সহ অন্যান্য পত্রিকাতে লিখেন। বাংলা ফন্টের উপর কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি আমেরিকায় প্রতিষ্ঠিত বাংলাআইটি’র একজন সক্রিয় সদস্য। তাঁর সম্পাদিত বিজ্ঞানী.com [http://biggani.com] বিজ্ঞান-প্রযুক্তির উপর বহুল আলোচিত একটি ওয়েবসাইট।

নানোটেকনলজির উপর বাংলাদেশের গবেষকদের সাথে যৌথগবেষনায় আগ্রহী তিনি।

যোগাযোগের ঠিকানা:

Dr. Mashiur Rahman

Marshall University

One John Marshall Drive

Huntington, WV 25755

Fax: 1-267-589-5523

Tel: 1-304-521-1971

Email: Mashiur.Rahman@gmail.com