মশিউরের খেরোখাতা

ফেসবুক হোক নিজের চিন্তা ছড়িয়ে পড়ার জায়গা

বাংলাদেশিদের ফেসবুক ব্যবহারের বেশ কিছু দূর্দান্ত ব্যাপার আমার নজরে আসলো, যা শুধু মাত্র বাংলাদেশিরাই করেন। আমার কোন বিদেশী বন্ধু তা কখনই করার কথা ভাববেননা। নিম্নে তেমন কিছু পেলাম। আপনারাও আরো কিছু পয়েন্ট কমেন্টে সংযুক্ত করতে পারেন।

= ফেসবুক হলে তৈল মর্দনের জায়গা: বসের ছবিতে লাইক মারা, হেভি লাগছে স্যা---র। ম্যাডাম কে খুব সুন্দর লাগছে ইত্যাদি ইত্যাদি তৈল মর্দনের জায়গা। (অফিস পলিটিক্স ছড়িয়ে পড়ছে)

= গুজব ছড়াবার জায়গা: নিজে কোথা থেকে কোন তথ্য পেলাম, তা গুরুত্বপূর্ণ নয়, তার লিংক ছড়াবার দায়িত্ব যেন শুধু আমাদের।

= অসংখ্য অপ্রয়োজনী ছবির এলবাম: পিকনিক থেকে ফিরেছেন। আপনার মেমরিতে হাজার খানেক ছবি আছে (আগের দিনের কিছু ছবি সহ) । এত্ত বাছাই করবার সময় কোথায়? সব আপলোড করুন। দর্শকরাই বেছে বেছে খুজে নিবে আপনার ছবি ও পিকনিকে ডাস্টবিনের ছবি থেকে।

= যৌন শিক্ষার বই। (বিস্তারিত আর নাই বললাম)

ফেসবুক অবশ্যই আপনার অনুভুতি শেয়ার করার সোসাল প্লাটফর্ম। কিন্তু কোন value add যদি নাই করতে পারে তবে খামাখা বস্তাপচা জিনিস শেয়ার করবেননা। খামাখা লিংক শেয়ার না করে বরং কেন আপনি সেই লিংকটি আমাদের ক্লিক করা গুরুত্বপূর্ণ কিংবা তা আমাদের জানা প্রয়োজন সেই কথাটিও সংক্ষেপে লিখতে ভুলবেননা। লিংকটি সমন্ধে আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করুন। অবশ্যেই ফেসবুক কোন বই বা শিক্ষনীয় প্লাটফর্ম নয়। কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনা থেকে - নিজের কাছে কিছু নিতে চাই। তাই ফেসবুকে খুজি কে কেমন ভাবছে।

ফেসবুক হোক নিজের চিন্তা ছড়িয়ে পড়ার জায়গা। যেমনটি করেন Abed Chaudhury , Munir Hasan কিংবা Ragib Hasan এর মতন মানুষরা।

Jan 19, 2016