কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দ্বিধা ও নতুন চাকুরির সম্ভাবনা (২০২৩)
তারিখ: ৩১ মার্চ ২০২৩
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা কিছুটা দ্বিধার মধ্যে পড়ে গেছি। তার কারণ হল এরই মধ্যে এলন মাস্ক সহ একহাজার জন খুবই প্রভাবশালী প্রযুক্তিবিদ ও উদ্দ্যোক্তরা এটির প্রয়োগ অন্তত ছয় মাসের জন্য থামিয়ে দিতে চান। কেউ বলছে তারা নিজেরাই কিছুটা পিছনে পড়ে গেছে বলে এই ছয় মাসে কাজ সেরে ফেলবেন। আবার কেউ কেউ তাদের উদ্যোগকে সমর্থন করছেন, কেননা এর মধ্যেই চ্যাটজিপিটির তথ্য বেরিয়ে পড়ার কেলেঙ্কারি শোনা যাচ্ছে। দুই পক্ষেরই সমর্থন সংখ্যা নেহাতই কম নয়। এখন সরকার কি করবে তাই সবাই দেখতে চাচ্ছে। এইদিকে সরকারেরও তেমন কোন হাত দেবার ক্ষমতা নেই। আপনি কি তাদের এই আবেদনকে সমর্থন করেন - তা কমেন্টে জানান।
ঠিক তখন শোনা যাচ্ছে নতুন একটি চাকুরির পদ যার নাম, ‘Prompt Engineer’, অর্থাৎ কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে প্রয়োগ করার কমান্ড দিতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন সহজে বুঝতে পারে- সেইভাবেই আপনাকে বুঝিয়ে দিতে হবে, নতুবা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। আর এই কাজটি করবে নতুন এই প্রম্পট ইঞ্জিনিয়ার।
এই প্রম্পট ইঞ্জিনিয়ারদের বার্ষিক বেতন কত হতে পারে বলে আপনার ধারণা? টাসকি খাবেন বলে, একটু বসে লেখাটি পড়ুন। নতুন পরে আমার উপর মামলা দিয়ে বসে থাকিয়েন না!
বলি তাহলে! তাদের বেতন হবে বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বা ৩ লাখ ৩৫ হাজার ডলার। কি নতুন এই চাকুরির পদটি চেষ্টা করার জন্য প্রম্টটি নিয়ে খেলা শুরু করে দিন। বেকার ব্রেদাররা, একটি কষ্ট করলে এমন চাকুরি পাইলেও পাইতে পারেন।