মশিউরের কথন
১৮ নভেম্বর ২০২৩
“আমরা এতকিছু করি কিন্তু দিনশেষে সুখী হবার আশায়, কিন্তু মাঝে মধ্যে সেই উদ্দেশ্যটাই ভুলে যাই।” - ড. মশিউর রহমান
১১ মার্চ ২০২৪
“যেকোনোভাবেই হোক প্রবাসে যাওয়াটাই কি সফলতা?” - ড. মশিউর রহমান
২২ ফেব্রুয়ারী ২০২৪
“ইংরেজিতে দক্ষতা পরীক্ষা করার জন্য আইইএলটিএস টোফেল সহ অন্যান্য অনেক পরীক্ষা রয়েছে, কিন্তু বাংলা ভাষার দক্ষতা যাচাই করার জন্য কোনো সার্বজনীন পরীক্ষা নেই। আপনার কি মনে হয়, এমন কোন সার্বজনীন মানদন্ড থাকলে কোথাও কি কাজে লাগবে?” - ড. মশিউর রহমান
১০ মে ২০২৪
“যারা আত্মবিশ্বাসী নয়, তারা সব সময় নিজের কথা অন্যকে শোনাতে চায়। নিজে যে বেশি জানে সেটা জাহির করতে এবং নিজের কথা বলতেই ব্যস্ত থাকে। আত্মবিশ্বাসীরা অন্যের কাছ থেকে সব সময় শিখতে এবং অন্যের কথা শুনতে আগ্রহী। অন্যকে গুরুত্ব দিয়ে, তার কাছ থেকে নতুন কিছু শিখতে চায়।” - ড. মশিউর রহমান
২৪ জুন ২০২৪
“আমরা বাংলাদেশিরা কমিউনিকেশনের ক্ষেত্রে প্রায়শই ভুল করি। নিজে মনের কথা প্রকাশিত না করে মনে মনে ভেবে নি যে তার কাছে একটা বিশেষ ধরনের অ্যান্টেনা আছে যেটা দিয়ে সে আমার মনের কথা বুঝে নেবে।” - ড. মশিউর রহমান
৯ আগষ্ট ২০২৪
“কোন একটা অদ্ভুত কারণে দেখতে পাচ্ছি যে এই সমস্ত ভালো খবর গুলো সোশ্যাল মিডিয়াতে আসছে না বরং মন্দ খবরগুলো ছড়িয়ে যাচ্ছে। এটা কি ইচ্ছাকৃত কোন অ্যালগরিদম এর নাড়াচাড়া?” - ড. মশিউর রহমান
৬ আগষ্ট ২০২৪
“নেতা "সময়" তৈরি করে, আবার কখনও সময়ই "নেতা" তৈরি করে” - ড. মশিউর রহমান
৬ আগষ্ট ২০২৪
"বৈষম্য বিরোধী আন্দোলন" - কত শক্তিশালী একটা নাম এই Z প্রজন্ম দিয়েছে, তা বুঝতে আমাদের সময় লাগবে।”- ড. মশিউর রহমান
৪ আগষ্ট ২০২৪
“দেহ আমার প্রবাসে, মন আমার শহীদ মিনারে।” - ড. মশিউর রহমান
৩১ আগষ্ট ২০২৪
"বাবা, দুর্নীতিবাজ শিক্ষকগো তো পদত্যাগ করাইলাম। তোমাকে নিয়্যা কি যে করি?” - ড. মশিউর রহমান

৩০ নভেম্বর ২০২৪
“ইউটিউবার বিপ্লবীদের ৯৯ ভাগ কথার গুরুত্ব দিয়েন না। কারণ view বিক্রয় তাদের ব্যবসা। ডিভাইড এন্ড সেল ছাড়া তাদের উপায় নাই। সুড়সুড়ি দিয়ে বিক্রি করাটাই তাদের আসল উদ্দেশ্য। এখানে সত্য কিংবা মিথ্যা সেটা গুরুত্বপূর্ণ নয়। মানুষ (ক্রেতা, কাস্টোমার) তার কনটেন্ট টা দেখে আলোচনা করবে কিনা, শেয়ার করবে কিনা - সেটাই গুরুত্বপূর্ণ। তাই "মসলাদার"কনটেন্টের প্রচুর চাহিদা।” - ড. মশিউর রহমান
১৯ ডিসেম্বর ২০২৪
“আমরা ফেসবুকে যত কর্মকাণ্ড করি সবই শো-অফ! (এই পোস্টটিও) “ - ড. মশিউর রহমান
২৭ ফেব্রুয়ারি ২০২৫
“বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ মূলত কোর্সে বেশি ফোকাস থাকেন কিন্তু সেই তুলনায় গবেষণার কাজে অনেক পিছিয়ে থাকেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন জ্ঞান তৈরি ভাগ গবেষণা করে মানবজাতির জ্ঞান ভান্ডারে নতুন জ্ঞান সংযোগে ভূমিকা রাখা উচিত।” - ড. মশিউর রহমান
৭ মার্চ ২০২৫
“মরণোত্তর পুরস্কার দেবার ধারণাটা বাতিল করা হোক। যাদের সম্মান প্রাপ্য তাদেরকে জীবদ্দশায় সম্মান দেয়া হোক” - ড. মশিউর রহমান
১৪ মার্চ ২০২৫
“পিএইচডি ডিগ্রিটা নেবার ব্যাপারে পুলিশ আর আমলাদের যতটা আগ্রহ, শিক্ষকদের ততটা আগ্রহ নেই। কারণটা কি?” - ড. মশিউর রহমান

১৬ মার্চ ২০২৫
“ক্ষমতা সর্বপ্রথম যে কাজটা করে, সেটা হলো আপনার জনপ্রিয়তাকে মাটিতে নামিয়ে দিতে শুরু করে। কেন?” - ড. মশিউর রহমান
২৯ মার্চ ২০২৫
“কোন কিছুর প্রয়োজন শেষ হয়ে গেলে, সেটা আর ধরে রাখতে নেই। এটাই প্রকৃতির নিয়ম। একজন অন্ধ মানুষ যখন চোখে আলো ফিরে পায়, তখন সে আর লাঠিটা নিয়ে ঘুরে না। সেটাকে ফেলে দেওয়াটাই স্বাভাবিক।” - ড. মশিউর রহমান
২৪ মার্চ ২০২৫
“নব্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভাইরালের মাতলামিতে ফেসবুক এখন ফেকবুক !” - ড. মশিউর রহমান
২২ মার্চ ২০২৫
“সবাই দেখি দেশটার "সেবা" করার জন্য মহাব্যস্ত। ক্ষমতায় যাওয়া ছাড়া, অন্য কোনভাবে কি সেবা করা যায় না? “ - ড. মশিউর রহমান
১৮ অক্টোবর ২০২৫
“প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে, আর বিচ্ছেদ হলে গান বুঝতে শিখে” - ড. মশিউর রহমান
৭ নভেম্বর ২০২৫
“ডিফেন্সের লোকজন অবসর নেবার পরে নামের পাশে "অব:" লিখলেও, অবসরের পরেও সেটা আর পরিবর্তন করেন না। কেন?” - ড. মশিউর রহমান
২৮ অক্টোবর ২০২৫
“যে কোন নিউজ পোর্টালের সাথে "24" থাকতেই হবে! আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে ইংরেজীতে "দিক" থাকতেই হবে! কেন?” - ড. মশিউর রহমান
২৭ নভেম্বর ২০২৫
“বাঙালির কিভাবে তথ্য শেয়ার করে?
অন্যেরে দেখাইতে হবে: ফেসবুকে পোস্ট ভালো খবর কিন্তু সবাইরে জানাইলে বিপদ: নিজের বন্ধুদের গ্রুপে পোস্ট মন্দ খবর: পরিবারের গ্রুপে পোস্ট বিপদের খবর: বৌ বা জামাইরে ম্যাসেজ চরম বিপদের খবর: নিজেই ঘর বন্ধ করে বইয়া থাকা” - ড. মশিউর রহমান