স্বর্ণ ও টাকার মূল্যমান নিয়ে অনলাইনে দেখি ভালোই ক্যাচাল (২০২২)
তারিখ: ১১ আগষ্ট ২০২২
স্বর্ণ ও টাকার মূল্যমান নিয়ে অনলাইনে দেখি ভালোই ক্যাচাল হচ্ছে। সেই প্রক্ষাপটে আমার বক্তব্য হল,
আপাতত দৃষ্টিতে অংকটির মধ্যে কোন ভেজাল বা ভুল পরিলক্ষিত না হলেও গণিতের হিসাবে একটু ভুল আছে।
এখানে স্বর্ণের দামকে ধ্রুবক হিসাবে ধরা হয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে স্বর্ণ এর দাম কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। আমরা জানি যে যে কোন কিছুর দাম বা মূল্য নির্ধারিত হয় সেই সময়ে সেটির ডিমান্ড এবং সাপ্লাই এর সাথে।
এখানে উপরের হিসাবে অতীতের যে ডিমান্ড-সাপ্লাই ধরা হয়েছে এবং বর্তমানে সোনার স্বর্ণের যে ডিমান্ড-সাপ্লাই কে ধ্রুবক ধরা হয়েছে- যা কিন্তু ধ্রুবক নয়। কেননা অতীতে স্বর্ণের যে ডিমান্ড-সাপ্লাই ছিল এবং আজকে যে স্বর্ণের ডিমান্ড-সাপ্লাই তা কিন্তু আলাদা।
গণিতের হিসাবে ভুল থাকলেও অর্থনীতির হিসাবে কিন্তু কিছুটা সামঞ্জস্য রয়েছে। পৃথিবীতে যেহেতু কোন কিছুই ধ্রুবক হিসেবে ধরা মুশকিল তাই অর্থনীতিবিদরা আপাতত বা কাজ চালানোর জন্যে স্বর্ণকেই ধ্রুবক হিসাবে ধরে নেয় সেই হিসাবে উপরের হিসাব একেবারেই ভুল আছে তা বলা যায় না। তবে অর্থনীতিবিদরা টাইম ভেল্যু / পারচেজিং পাওয়ার হিসেব করার জন্য এভারেজ ইনফ্লেশন রেইট ব্যবহার করে, স্বর্ণ স্ট্যান্ডার্ড না। মনে রাখতে হবে স্বর্ণ এখন শুধু একটি কমোডিটি।
আমি যেহেতু গণিত নিয়ে কাজ করি তাই আমি গণিতের দৃষ্টিভঙ্গিতে আমার কথাগুলি লিখেছি, কিন্তু অর্থনীতির হিসাবটা অর্থনীতির লোকজনই ভালো বলতে পারবেন।