ডিজিটাল জামানায় পার্সোনাল ব্র্যান্ডিং (২০২৩)

সামনের বিশ্বে টিকে থাকার জন্য কৌশল “ধাপে ধাপে বইয়ের গাইডগুলি মেনে চলে আপনার একটি শক্তিশালি ও টেকসই পারসোনাল ব্র্যান্ড গড়ে তুলে সাফল্যের দিকে এগিয়ে চলুন”

বর্তমান প্রযুক্তির যুগে ক্যারিয়ারে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রভাব যেনো সবকিছু নয়; সামনের ধাপে আমরা যে চ্যালেঞ্জের মুখে প্রবেশ করতে যাচ্ছি – তাকে লেখক দারুণভাবে “ডিজিটাল জামানা” বলে সংজ্ঞায়িত করেছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনার ব্যাক্তিগত ও পেশাগত জীবনের সফলতা নির্ভর করছে- কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করছেন এবং সবার কাছে তুলে ধরছেন। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সম্বন্ধে কি তথ্য সবাইকে দেখাচ্ছে, অনলাইনে আপনার কোন লেখাগুলি আছে, কেমন ভিডিও পোস্ট করেছেন, অনলাইনে আপনাকে নিয়ে কি আলোচনা হচ্ছে- তা দিয়েই পরিমাপ করা হচ্ছে আপনার “যোগ্যতা”। আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্রুয়েন্সার না হলেও, এই ডিজিটাল যুগে অন্যান্য সবার মতন আপনারও অনলাইনে আপনার পারসোনাল ব্র্যান্ডিং টা খুব জরুরী। শুধু মাত্র সোশ্যাল মিডিয়া নয়, পাশাপাশি আপনার ওয়েবসাইট, নিউজলেটার, লিংকডইন কিংবা ব্লগ – এই সবই এখন সবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। স্মার্টফোন ছাড়া যেমন আপনি চলতে পারবেন না, অনলাইনে আপনার ভালো ব্র্যান্ডিং ছাড়া আপনি এই নতুন যুগে সফল হতে পারবেন না। এই ডিজিটাল জামানায় পিছিয়ে না থেকে – নিজেকে মেলে ধরুন, নিজের ব্র্যান্ডটি সুন্দর করে গড়ে তুলুন। কিভাবে সেই কাজটি করতে পারবেন? – তা লেখক বেশ দক্ষতার সাথে সাবলিল ও সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। আর এসবই ধাপে ধাপে গাইডলাইন দিয়েছেন যেনো খুব সহজেই যে কেউই এই কাজগুলি করে নিজের পারসোনাল ব্র্যান্ডিং সুন্দর করে গড়ে তুলে সফল হতে পারবেন। প্রযুক্তিবিদ ও লেখক ড. মশিউর রহমান আমেরিকা, জাপান ও সিঙ্গাপুরে একজন সফল প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতে যেয়ে নিজের পারসোনাল ব্র্যান্ডিং গড়ে তোলার দূর্লভ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বইয়ে।
সফলতা অর্জনে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সামনের বিশ্বে টিকে থাকার জন্য প্রযুক্তিবিদ ও লেখক ড.মশিউর রহমান যে কৌশলগুলো উল্লেখ করেছেন তা ডিজিটাল জামানায় একজনের পারসোনাল ব্রান্ডিং গড়ে তোলার ক্ষেত্রে খুবই সহায়ক হবে নিঃসন্দেহে!
https://www.rokomari.com/book/287675/digital-zamany-personal-branding


রকমারি’র তথ্য:
বর্তমান প্রযুক্তির যুগে ক্যারিয়ারে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রভাব যেনো সবকিছু নয়; সামনের ধাপে আমরা যে চ্যালেঞ্জের মুখে প্রবেশ করতে যাচ্ছি - তাকে লেখক দারুণভাবে “ডিজিটাল জামানা” বলে সংজ্ঞায়িত করেছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনার ব্যাক্তিগত ও পেশাগত জীবনের সফলতা নির্ভর করছে- কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করছেন এবং সবার কাছে তুলে ধরছেন। গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সম্বন্ধে কি তথ্য সবাইকে দেখাচ্ছে, অনলাইনে আপনার কোন লেখাগুলি আছে, কেমন ভিডিও পোস্ট করেছেন, অনলাইনে আপনাকে নিয়ে কি আলোচনা হচ্ছে- তা দিয়েই পরিমাপ করা হচ্ছে আপনার “যোগ্যতা”। আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্রুয়েন্সার না হলেও, এই ডিজিটাল যুগে অন্যান্য সবার মতন আপনারও অনলাইনে আপনার পারসোনাল ব্র্যান্ডিং টা খুব জরুরী। শুধু মাত্র সোশ্যাল মিডিয়া নয়, পাশাপাশি আপনার ওয়েবসাইট, নিউজলেটার, লিংকডইন কিংবা ব্লগ - এই সবই এখন সবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। স্মার্টফোন ছাড়া যেমন আপনি চলতে পারবেন না, অনলাইনে আপনার ভালো ব্র্যান্ডিং ছাড়া আপনি এই নতুন যুগে সফল হতে পারবেন না। এই ডিজিটাল জামানায় পিছিয়ে না থেকে - নিজেকে মেলে ধরুন, নিজের ব্র্যান্ডটি সুন্দর করে গড়ে তুলুন। কিভাবে সেই কাজটি করতে পারবেন? - তা লেখক বেশ দক্ষতার সাথে সাবলিল ও সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। আর এসবই ধাপে ধাপে গাইডলাইন দিয়েছেন যেনো খুব সহজেই যে কেউই এই কাজগুলি করে নিজের পারসোনাল ব্র্যান্ডিং সুন্দর করে গড়ে তুলে সফল হতে পারবেন। প্রযুক্তিবিদ ও লেখক ড. মশিউর রহমান আমেরিকা, জাপান ও সিঙ্গাপুরে একজন সফল প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতে যেয়ে নিজের পারসোনাল ব্র্যান্ডিং গড়ে তোলার দূর্লভ অভিজ্ঞতা শেয়ার করেছেন এই বইয়ে।
সফলতা অর্জনে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সামনের বিশ্বে টিকে থাকার জন্য প্রযুক্তিবিদ ও লেখক ড.মশিউর রহমান যে কৌশলগুলো উল্লেখ করেছেন তা ডিজিটাল জামানায় একজনের পারসোনাল ব্রান্ডিং গড়ে তোলার ক্ষেত্রে খুবই সহায়ক হবে নিঃসন্দেহে!
ই-বুক ভার্সন: https://www.lulu.com/shop/dr-mashiur-rahman/building-your-personal-brand-in-the-digital-age-bengali/ebook/product-wpj7ye.html
| Name | ডিজিটাল জামানায় পারসোনাল ব্র্যান্ডিং |
|---|---|
| Category | ক্যারিয়ার উন্নয়ন |
| Author | ড. মশিউর রহমান |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| ISBN | 9789849692652 |
| No of Page | 102 |
| Language | বাংলা |
| Publisher | মানচিত্র প্রকাশনী |
| Country | বাংলাদেশ |
| Weight | 0.13 Kg |
মতামত:
Saad Abdul Wali, 23 Feb 2023
বেশ ইন্টারেস্টিং! আপনি আপনার ব্রান্ডিং ভেল্যু বাড়াতে না চান, ব্রান্ডিং নিয়ে আগ্রহী না হলে বইটি আপনার জন্য না, তাহলে বইটি না পড়াই ভালো। কিন্তু একবার ভেবে দেখুন এই ডিজিটাল জামানায় এতোসব মূল্যবান টিপস না জানলে সমূহ বিপদ। ভালো কিছু বুঝতে হলে, ভালো কিছু জানতে হলে এ ধরনের বই পড়ার বিকল্প নেই। সেক্ষেত্রে ড.মশিউর রহমান এর "ডিজিটাল জামানায় পার্সোনাল ব্রান্ডিং" বইটি একটি সেরা বই। আমার কাছে ডিজিটাল জামানায় নামটি যেমন আকর্ষণীয় তেমনি বইটির কনটেন্ট খুবই মূল্যবান। বইটির কনটেন্ট এ ব্যতিক্রমী উপস্থাপনা চোখে পড়ার মতো। বইটির ব্যাপক প্রসার কামনা করি।
Umme Sabiya Wali, 23 Feb 2023
একজন ছাত্র হিসেবে আমি মনে করি যেকোনো শিক্ষার্থী নিজের ব্রান্ডিং গড়ে তুলতে মনোযোগী হতে পারেন। সেক্ষেত্রে একটি ভালো বই ভালো গাইডলাইন তাকে সমসাময়িক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করবে নিঃসন্দেহে! ড.মশিউর রহমান এর “ডিজিটাল জামানায় পারসোনাল ব্রান্ডিং” খুবই সহায়ক হিসেবে কাজ করবে।
Nirob Ahmed, 17 Mar 2025
মাস্টারপিস এই সবার সংগ্রহে রাখা দরকার। স্কুল-কলেজে এই বইটি পাঠ করার প্রয়োজন। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বেশ উপকৃত হতো।
Raihan, 17 Mar 2025
সুন্দর বইটা। ধন্যবাদ দিতে হয় এটার সাথে জড়িত সকলকে। বেশ শ্রম দিয়ে অনুবাদ ও ডিজাইন করা হয়েছে বুঝােই যাচ্ছে। জাযাকাল্লাহ।
Saiful islam , 10 Feb 2025
Great book
আমাদের আজকের এই ডিজিটাল জগতে অনলাইনে আপনার উপস্থিতি কেমন? কিংবা গুগল আপনার সমন্ধে কি তথ্য দেখাচ্ছে - তা অনেক গুরুত্বপূর্ণ। সবার মধ্যে থেকে নিজেকে কিভাবে আলাদা ভাবে ব্র্যান্ডিং করে উপস্থাপনা করবেন? তা নিয়ে আপনি চিন্তিত? তবে দেরী নয় এখনই পড়ুন ড. মশিউর এর “ ডিজিটাল জামানাং পারসোনাল ব্র্যান্ডিং”। বইটি অনলাইন ব্র্যান্ডিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, পাবলিক স্পিকিং এবং এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের সমস্ত দিক আলোচনা করেছে। আপনি একজন উদ্যোক্তা, ব্যবসার মালিক বা চাকরিপ্রার্থী হোন না কেন, আপনার সাফল্যের জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিং অপরিহার্য। সুতরাং, আপনি যদি আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত হন, তাহলে আজই আপনার "ডিজিটাল জামানাং পারসোনাল ব্র্যান্ডিং"-এর কপি অর্ডার করুন এবং আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা শুরু করুন!
আমাদের আজকের এই ডিজিটাল জগতে অনলাইনে আপনার উপস্থিতি কেমন? কিংবা গুগল আপনার সমন্ধে কি তথ্য দেখাচ্ছে - তা অনেক গুরুত্বপূর্ণ। সবার মধ্যে থেকে নিজেকে কিভাবে আলাদা ভাবে ব্র্যান্ডিং করে উপস্থাপনা করবেন? তা নিয়ে আপনি চিন্তিত? তবে দেরী নয় এখনই পড়ুন ডক্টর মশিউর এর “ ডিজিটাল জামানায় পারসোনাল ব্র্যান্ডিং”। বইটি অনলাইন ব্র্যান্ডিং থেকে শুরু করে নেটওয়ার্কিং, পাবলিক স্পিকিং এবং এমনকি সোশ্যাল মিডিয়া পর্যন্ত ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের সমস্ত দিক আলোচনা করেছে। আপনি একজন উদ্যোক্তা, ব্যবসার মালিক বা চাকরিপ্রার্থী হোন না কেন, আপনার সাফল্যের জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিং অপরিহার্য। সুতরাং, আপনি যদি আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুত হন, তাহলে আজই আপনার "ডিজিটাল জামানায় পারসোনাল ব্র্যান্ডিং"-এর কপি অর্ডার করুন এবং আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করা শুরু করুন!
এই বইটি কিনবেন না
তারিখ: ২১ ফেব্রুয়ারী ২০২৩
অনুগ্রহ পূর্বক এই বইটি না কেনার অনুরোধ করছি👨 । কেননা এটি পড়ে ফেললেই জেনে যাবেন 🤭 পারসোনাল ব্র্যান্ডিং এর সবকিছু। এই ডিজিটাল জামানায় আপনার সফলতার অনেকাংশেই নির্ভর করবে কিভাবে আপনি নিজেকে ব্র্যান্ডিং করছেন, বিশেষ করে অনলাইনে 🌐 আপনার উপস্থিতি কেমন, 🔍গুগল আপনার সমন্ধে কি তথ্য সবাইকে দেখাচ্ছে তার উপর নির্ভর করছে। চাকুরির জন্য আবেদন করেছেন? - অনলাইনে আপনার ব্র্যান্ডিং 🔍দেখে নিচ্ছে চাকুরিদাতারা। প্রেম নিবেদন করছেন কিংবা পাত্র/পাত্রী যাচাই সবই হচ্ছে অনলাইনে আপনার ব্র্যান্ডিং এর উপর। আমার সেই সব গোপন টিপস জেনে সফল হয়ে গেলে সমস্যা আছে😎- বৈ কি। তাই 📖 বইটি পড়বেন না। বাংলা একাডেমির 📖 বইমেলায় কোন এক চিপায় মানচিত্র প্রকাশক #৩২৭ নং স্টলে ভুল করেই বইটি ছাপিয়ে রেখেছেন। ভুলেও সেইদিকে যাবার দরকার নেই। আপনারা ভাইরাল হওয়া মূল্যবান 🔥গরম🔥 বই নিয়ে মেতে থাকেন, এইসব জীবনমুখি বই থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। পরামর্শ দেবার দিলাম👌, বাকিটা আপনার ইচ্ছা।
**সিঙ্গাপুরে মোড়ক উন্মোচন **
সিঙ্গাপুরে মোড়ক উন্মোচন হল "ডিজিটাল জামানায় পার্সোনাল ব্র্যান্ডিং" বইটি বি.এল.সি.এফ স্কুলের অধ্যক্ষা মিলিয়া সাবেদ ও শিক্ষিকাদের হাত দিয়ে।
ধন্যবাদ Rubaba Sabed মিলিয়া আপা, এই লেখককে উৎসাহ দেবার জন্যে।
