মশিউরের খেরোখাতা

হুলিয়া (২০২৪)

তারিখ: ২ আগষ্ট ২০২৪

আজ হতে কয়েক বছর পরে, কিংবা কয়েক দশক পরে, কোন একটি দিন হুলিয়া হাতে আমরা হাজির হব সাঈদের মতন সকল মৃত্যুর জন্য যারা গুলি করেছিলে, কিংবা যিনি নির্দেশনা দিয়েছিল। একটি দেশের ও মানুষের কাছে প্রতিটি মৃত্যুই সমান। যে বাবা আজ এই পবিত্র লাশগুলি নিয়ে হাজির হয়েছে, কবরস্থানে বা শশ্মানঘাটে। তারা সবাই জারি করেছে সেই হুলিয়াগুলি।

তোমরা যেখানেই থাকনা কেন, জম দূতের মতন হাজির হবে, কড়া নাড়বে তোমার দুয়ারে, কিংবা তোমার প্রজন্মের কাছে। পৌঁছে দেওয়া হবে সেই হুলিয়াগুলি। অপেক্ষায় থাকল এই পদ্মাপাড়ের কবি, সেই দিনের জন্য।