মশিউরের খেরোখাতা

জীবনের মন্ত্র

তারিখ: ২৮ এপ্রিল ২০১৯

জীবনের মন্ত্র কি? কোন মন্ত্রটি লিখে যাবে তুমি? তোমার আত্মজদের জন্য? কোন শব্দমালা বদলে দিবে, তাদের? তোমরা জীবনের কোন নির্জাস এর বাণী? কোন মন্ত্র? — তা শুধায় আমি জীবনকে।

জীবন আমায় বলে- খুলে দেখো তোমার স্মৃতিমালা। সেখানে পাবে তুমি সেই মন্ত্রবাণী। এটাতো নয় বিজ্ঞানীদের সেই শাশ্বত সূত্র। যা দিয়ে ব্যাখ্যা করা যাবে স্বর্গ, মর্ত্য, পাতাল এই বিশ্বব্রমান্ডের সব কিছুই

জীবনের নেই তেমন কোন সূত্র। যা দিতে পারে অগ্রজরা। জীবন হল বহুমুখী, নানান মাত্রার, হীরা’র টুকরা এর মতন। একেক জনের কাছে একেক দিকে তা একেক রকমের। তাই তুমি খুঁজে পাবে না, তেমন কোন গুপ্তবিদ্যা।

তাই জীবনের কাছে ফিরে যাও, ডুব দিয়ে উপভোগ কর জীবনের সুধা। সুখ, দু:খ, আনন্দ আর টক মিষ্টি। সব আকণ্ঠ ডুবে পান কর। উপলব্ধি করে নাও জীবনকে। বুঝে নাও জীবনকে তোমার মতন।

জীবনকে জানতে হয়, জীবনের চলার পথে। নেই সেখানে কোন গুপ্তবিদ্যা।