মশিউরের খেরোখাতা

জুমলা নিয়ে প্যাচাল

"২০০৫ সনের দিকে বিজ্ঞানী.org নিয়ে যখন আমরা কাজ শুরু করি তখন প্রথম জুমলার সাথে আমি পরিচিত হই। বিজ্ঞানী.org এর টিমের সাথে আমি কথা বলি। এই সাইটে যেহেতু অনেক লেখকরা তাদের লেখা জমা দিবে তাই আমরা একটি ভাল content management system (CMS) আমরা খুজছিলাম। CMS ধারণাটি তখন মাত্র নতুন। অনেকেই এটি নিয়ে নেজেটিভ ধারণা ছিল। একটি সাইটের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে কিংবা হ্যাক হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমি তখন জুমলা বিজ্ঞানী.org  এ প্রয়োগ করার কথা সিদ্ধান্ত নিই। গত ছয় বছরে আমাদের জুমলা সুন্দর সাপোর্ট দিয়েছে। বাংলা ফন্ট নিয়ে প্রথম দিকে কিছু সমস্যা ছিল যেগুলি সমাধান করতে পেরেছি। এছাড়া ইউনিকোডে বাংলা ভাষা প্রয়োগ নিয়েও তখন হৈ চৈ হচ্ছিল। ইউনিকোড দিয়ে যে সমস্ত সাইট যাত্রা শুরু করে তার মধ্যে বিজ্ঞানী.org একটি। আমাদের সফলতা অনেককেই উত্সাহ যুগিয়েছিল।

অনেক বছর পর বাংলাদেশে এসে দেখি যে জুমলা ও ইউনিকোড নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম তা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে। কম্পিউটারের বইয়ের মধ্যে জুমলার উপর বেশ কিছু বই দেখতে পেয়েছি। বেশ কিছু কম্পিউটার সেন্টার জুমলার উপর সার্টিফিকেট কোর্স দিচ্ছে।

জুমলার উপর কিছু লিংক

"

(১২ মে ২০১০)