মশিউরের খেরোখাতা

শাকিলা খান চয়নের চিত্রপ্রদর্শনী (২০২২)

তারিখ: ১ অক্টোবর ২০২২

শাকিলা খান চয়নের একটি চিত্রপ্রদর্শনী দেইখতে গ্যালাম। কি চমেতকার তার পেনসিলের কাজ! টসকর খাইয়া গ্যালাম। তিনিতো নাম করা শিল্পী তাই অমন টাসকি খাইবো তা কিছছুটা ভাইবাই ছিলাম। কয়তে পারেন কিছছুটা হেইরকমই পোরোসতুত হইয়াই ছিলাম।তয় টাসকি খাইছি তার ছবি দেইখ্যা লয়। সেই ছবিগুলান পাশে আরেকটা পরদর্শনী হইতাছিল। ভাবলাম, হাতে যহন কিছছুটা সময় আছে, হেইগুলাও দেইখ্যা যায়। নবীন শিলপীদ্যার ছইবি দেইখতে সব সময়ই বালা পায়। হেই ভাইবা একটু উকি মাইর দিলাম ত্যাদের কইজ গুইলা দেহনের লাইগ্যা।

কি কইমু বাই, একটা ভাসকর্য হের কাছে যাইয়া টাসকি খাইলাম। এই মাইয়াটা কইরছেট্যা কি! মনে হইল য্যান - পুরা মানুইষ জাতিটারে একটা থাপপর মারছে। হেই থাপপর আমার বুকেও আইয়া লাগলো। মানুইষরে আমরা হাতাহুতাই আইলাদা করি - তার বিভিইননো জিনিস দেইখ্যা। দেইখেন তো দেহি - আপনাগো তেমন টাসকি লাগে নাকি? ম্যালা দিইক থাইক্যা ছবিইটা তুইল্যা রাইখলাম। শ্রাবন্তী মেহেরুন - বইন আমার তুই আমাগো সোনার মাইয়্যা, হাতে তোর যাদু আছে। লাইগ্যা থাক, একদিন হককলেই তোর আসল কদর কইরবো, এই কথা আগে ভাগেই বইলা রাইখলাম।