মশিউরের খেরোখাতা

পত্রিকায় প্রকাশিত

আমার লেখার হাতে খড়ি মূলত পত্র-পত্রিকায় লেখার মাধ্যমে। যদিও এখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি বেশি হয়। এটির কারণ সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো দ্রুত এবং সহজে পাঠকদের কাছে পৌঁছানো যায়। তবুও পত্রিকায় লেখার মাধ্যমে আরো বেশি পাঠকের কাছে লেখাটিকে পৌঁছানো যায় এবং সম্পাদকের হাতের সম্পাদনার মাধ্যমে লেখার মান আরো বাড়ে। তবে কালক্রমে এই সম্পাদকদের অযাচিত হস্তক্ষেপের কারণে পত্রিকাতে লেখার আগ্রহ হারিয়ে ফেলেছি। তবুও ভুলক্রমে অভ্যাসবশত মাঝে মধ্যেই সম্পাদকদের কাছে লেখা পাঠিয়ে দিই। (সম্ভবত সেটিও কমে আসবে সময়ের সাথে সাথে)। নিম্নে পত্রিকাতে প্রকাশিত লেখাগুলো সংগৃহীত হল।