মুন্সিয়ানা: মনযোগ দিয়ে শোনা (২০২২)
তারিখ: ৩০ অক্টোবর ২০২২
(“মুন্সিয়ানা” সিরিজটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা পেশাগত উন্নয়ন, সফটস্কিল, হিউম্যান স্কিল, পারসোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে নেতৃত্ব সমন্ধে এই লেখকের অভিজ্ঞতা এবং সংস্লিষ্ট রেফারেন্স গুলি পাঠকদের সাথে তুলে ধরার একটি সিরিজ। এক যুগ ধরে ক্যারিয়ার কাউন্সেলিং এবং কর্পোরেট ট্রেনিং করতে যেয়ে যে জায়গাগুলিতে নিজের এবং বাংলাদেশীদের দূর্বলতা পেয়েছি, সেইগুলিকেই তুলে ধরার প্রয়াস এই সিরিজে। আপনার কোন পরামর্শের প্রয়োজন হলে যোগাযোগ করুন।)
আজকে যে টপিকটি আলোচনা করবো তা হল মনযোগ শ্রোতা হওয়া। আমরা যদিও নিজেই কথা বলতে পছন্দ করি। কিন্তু মুন্সিয়ানা হতে চাইলে, নিজে যতনা কথা বলবেন তার থেকে অন্যের কথা ভালোমতন শোনাটা খুব জরুরী। কোন সময়ে কথা বলতে হবে, কোন সময়ে শুনতে হবে - তা খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে কিছু টিপস দিলাম। কমেন্ট সেকশনে কিছু রেফারেন্স সংযুক্ত করে দিলাম। অবসরে পড়ে নিতে পরেন।
১. বক্তার সাথে চোখ রেখে কথা বলুন। আমরা যাকে আই কনটাক্স বলেন। আপনি যে মনযোগ দিয়ে তার কথা শুনছেন তা প্রকাশ করার গুরুত্বপূর্ণ কৌশল হল তার চোখে চোখ রাখা। বক্ত বলছেন আর আপনি অন্য দিকে তাকিয়ে আছেন, মাঝে মধ্যে মোবাইল দেখছেন, তা প্রকাশ করে যে বক্তার কথা শুনতে আপনি আগ্রহী নন। ২. বক্তা কি বলছেন তা মনযোগ দিয়ে ভিজুয়ালাইজ বা চিত্রটি আকার চেষ্টা করুন। আমি বলছিনা রংতুলি নিয়ে সেটি আকেন। মনে মনে ভিজুলাইজ করলে তা আমাদের মস্তিষ্কে বেশী থাকে। ৩. কাউকে বিচার করবেন না। অন্যজন ভালো কি মন্দ, কোন জিনিসটি ভালো হয়েছে কি মন্দ হয়েছে তা তখনই বক্তাকে জানানোর প্রয়োজন নেই। অপনি হয়তো তার সাথে একমত নন। কিন্তু একটু সময় নেন, বোঝার চেষ্টা করুন উনি কি বলতে চাচ্ছেন। ৪. থামিয়ে দেবেন না। বক্তাকে তার পুরো কথাগুলি বলবার জন্য স্পেস বা সময় দিন। এরপরে আপনি যদি কোন কমেন্ট করতে চান, তখন বলুন। কিন্তু আগে তার মধ্যে থাকা কথাগুলি গুছিয়ে বলবার জন্য সময় দেন। নতুন মাঝখানে থামিয়ে দিলে, উনি হয়তো গুরুত্বপূর্ণ কোন কথা বলবার কথা ভেবেছিলেন কিন্তু বাধা পাবার কারণে তা হারিয়ে ফেলেন। প্রশ্ন করার উপযুক্ত সময় বের করুন। এই ক্ষেত্রে হুড়োহুড়ি নয়, খেয়াল রাখুন বক্তা তার কথা সব বলার পরে যখন আর কোন কিছু বলার নেই, তখনই আপনার প্রশ্নটি পেশ করুন। অবশ্য যখন উনি একটু থেমেছেন তখন কিছু প্রশ্ন করা যেতে পারে সেই জিনিসটা আরেকটু পরিষ্কার করে জানার জন্য। উনি হয়তো কোন বিশ্ববিদ্যালয়ের নাম বলেছেন, তা হয়তো আপনি হালকা ভাবে জিজ্ঞেস করে নিতে পারেন, বিশ্ববিদ্যালয়ের নাম কি এটি। এই ধরনের চলমান কথোপকথোনে এই ধরনের প্রশ্নগুলি খুব কাজ দেয়। তবে বুঝতে হবে কথন সেটি করবেন। ৫. বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন। মানুষ শুধু কথা দিয়েই মনের ভাব প্রকাশ করেনা। সেই সাথে তার হাত পা, এবং বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও তার মনের ভাব প্রকাশ করে। মনযোগ দিয়ে তা বোঝার চেষ্টা করুন। ৬. ফিডব্যাক দিন। একটু মাথা নাড়ান, সহানুভূতি জানান। এইগুলির মাধ্যমে ফিডব্যাক দিয়েও বক্তাকে তার কথা বলতে উৎসাহিত করা যায়। ৭. অনুশীলন করা। ভালো শ্রোতা হবার জন্য বেশী করে অনুশীলন করুন। যত বেশী কৌশলগুলি ব্যবহার করবেন, তত বেশী অভিজ্ঞ হিসাবে গড়ে উঠবেন।
ভালো বক্তা হবার জন্য ভালো শ্রোতা হওয়া খুব প্রয়োজন। কথোপকথন একটি আর্ট এবং এই ক্ষেত্রে শোনার গুণটি অর্জন করা খুব প্রয়োজন।মুন্সিয়ানা এর জন্য ভালো শ্রোতা হোন।
ড. মশিউর রহমান
#মুন্সিয়ানা