আনলার্ন
দুবছর আগে হটাত পরিচয় হল স্থপতি রফিক আজমের সাথে। তিনিই প্রথম বলছিলেন কিভাবে "unlearn" করতে হয়। আমরা ছোট বেলা থেকে "শেখা" শব্দটির এর সাথে পরিচিত। ছেলেবেলা থেকেই শেখান হয় এটি শেখ... ওটি শেখ... কখনই আমাদের বলা হয়না কিভাবে "অশেখা" করতে হয় (বাংলায় এমন কোন শব্দ নেই)। পরে বুঝেছি জীবনে চলবার পথে অনেক সময়ই এই অশেখা পদ্ধতি প্রয়োগ করতে হয়, নতুবা আপনার "শেখা" চশমার আড়ালে অনেক কিছুই চোখে পড়বেনা। জীবন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি ভ্রমণ। এই ভ্রমণে অনেক কিছু শেখতে হয়, আবার অনেক কিছুই শেখা জিনিস ভুলে যেতে হয়, আরো নতুন ভাবে জানার জন্য, দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য।
২২ নভেম্বর ২০১৬