হংকং এর পাহাড়
অনেকদিন আগে হংকং এর আকাশে তোলা এই ছবিটি। মেঘ এত্ত সুন্দর হয় যে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়। আমার এক সহকর্মি প্রায়ই পাহাড়ে উঠে। আমি একদিন জিজ্ঞাস করলাম, আচ্ছা তুমি যে এত পাহাড়ে উঠে বেড়াও কারণ কি? সে বলল পাহাড়ের চুড়ায় উঠে আমি যে এত অপরূপ দৃশ্য দেখি তা সত্যিই অদ্ভুত। সেই দৃশ্য দেশে মনে হয় আমিই একাই এই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আমি সেই সৌভাগ্যবান একজন। সেই বিশেষ প্রিভিলেজ পাবার জন্যই পাহাড়ে উঠি। তোমারা যেমন বিমানবন্দরে গোল্ড কার্ডের মেম্বারদের লাউঞ্চে যেয়ে একধরনের প্রিভিলেজ পাবার আনন্দ ভোগ কর, আমিও পাহাড়ে উঠে সেই প্রিভিলেজ হবার অনুভুতি হয়। বিমান থেকে দেখা এই দৃশ্যটি দেখে আমার সেই সহকর্মির কথা মনে হল। আমি ও প্লেনের এই গুটিকয়েক দর্শক এই দৃশ্যটি দেখার সোভাগ্য পেয়েছি। এই মেঘ আর কখনই এমন সাজে সাজবে না। আমিও তো সৌভাগ্যবান প্রিভিলেজ দের একজন। আচ্ছা জীবনযাত্রায় যাদেরকে জীবনে পাচ্ছি, তাদের তো আর কেউই পাবেনা, তাহলে সেই হিসাবে আমরাও কিন্তু অন্যরকম প্রিভিলেজ পাবার দলে। আপনার বন্ধু, পরিবার অন্যকারো কখনই হবেনা, সেটি শুধু একান্ত আপনার। আপনিও কিন্তু বিশেষ প্রিভিলেজের দলে। সেই প্রিভিলেজ এর অস্তিত্ব আমরা প্রায়ই ভুলে যাই। অনেকদিন আগে হংকং এর আকাশে তোলা এই ছবিটি। মেঘ এত্ত সুন্দর হয় যে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়।
আমার এক সহকর্মি প্রায়ই পাহাড়ে উঠে। আমি একদিন জিজ্ঞাস করলাম, আচ্ছা তুমি যে এত পাহাড়ে উঠে বেড়াও কারণ কি? সে বলল পাহাড়ের চুড়ায় উঠে আমি যে এত অপরূপ দৃশ্য দেখি তা সত্যিই অদ্ভুত। সেই দৃশ্য দেশে মনে হয় আমিই একাই এই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আমি সেই সৌভাগ্যবান একজন। সেই বিশেষ প্রিভিলেজ পাবার জন্যই পাহাড়ে উঠি। তোমারা যেমন বিমানবন্দরে গোল্ড কার্ডের মেম্বারদের লাউঞ্চে যেয়ে একধরনের প্রিভিলেজ পাবার আনন্দ ভোগ কর, আমিও পাহাড়ে উঠে সেই প্রিভিলেজ হবার অনুভুতি হয়।
বিমান থেকে দেখা এই দৃশ্যটি দেখে আমার সেই সহকর্মির কথা মনে হল। আমি ও প্লেনের এই গুটিকয়েক দর্শক এই দৃশ্যটি দেখার সোভাগ্য পেয়েছি। এই মেঘ আর কখনই এমন সাজে সাজবে না। আমিও তো সৌভাগ্যবান প্রিভিলেজ দের একজন।
আচ্ছা জীবনযাত্রায় যাদেরকে জীবনে পাচ্ছি, তাদের তো আর কেউই পাবেনা, তাহলে সেই হিসাবে আমরাও কিন্তু অন্যরকম প্রিভিলেজ পাবার দলে। আপনার বন্ধু, পরিবার অন্যকারো কখনই হবেনা, সেটি শুধু একান্ত আপনার। আপনিও কিন্তু বিশেষ প্রিভিলেজের দলে। সেই প্রিভিলেজ এর অস্তিত্ব আমরা প্রায়ই ভুলে যাই।
৩ ডিসেম্বর ২০১৭