সফটওয়্যার টুল এর প্রকারভেদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (২০২৪)
আধুনিক যুগে আমরা সবাই কোন না কোন ভাবে সফটওয়্যার টুল গুলি ব্যবহার করছি। আমাদের দৈনন্দিন কাজে স্ক্রু ড্রাইভার হাতুড়ি সব অন্যান্য হার্ডওয়্যারের যন্ত্র ব্যবহার করি। ঠিক তেমনিভাবে আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার টুল ব্যবহার করি।। উদাহরণসরূপ ওয়েবসাইট দেখবার জন্য আমরা ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজার সফটওয়্যার বা টুল ব্যবহার করি। ডকুমেন্ট সম্পাদনার জন্য আমরা এডিটর টুল ব্যবহার করি। এছাড়া ছবি নিয়ে কাজ করার জন্য আমরা ছবি এডিটর এর টুল যেমন মাইক্রোসফট পেইন্ট কিংবা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করি। এছাড়া অন্যান্য কাজের জন্য আপনারা অনেক ধরনের টুল এর সাথে পরিচিত।
সাধারণ এই কম্পিউটার টুলস গুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
(১) প্রথম শ্রেনীর টুল গুলোকে আমরা স্ট্যাটিক বা ফিক্সড টুল বলতে পারি। আমরা যে এডিটর গুলি ব্যবহার করি সেগুলো হল এই ধরনের। এই ধরনের সফটওয়্যার এর ক্ষেত্রে ব্যবহার করার লক্ষ্য উদ্দেশ্য গুলি সাধারণত সুনির্দিষ্ট থাকে এবং এগুলোর ব্যবহারবিধিও বেশ নির্দিষ্ট। অর্থাৎ এই সফটওয়্যার গুলির ব্যবহারের বাইরে অতিরিক্ত কোন কিছু করা যায় না, কিংবা সেগুলো দিয়ে ইচ্ছামত যা ইচ্ছে তা করা যায় না। এই কথা টিক যে অনেক সময় এই টুলগুলিতে মাইক্রো নামে কিছু কাস্টমাইজেশন করার সুবিধা থাকে, কিন্তু এরপরেও এই সফটওয়্যারগুলি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করা যায়।
(২) অপরদিকে আরেক ধরনের সফটওয়্যারকে আমরা "ডায়নামিক টুল" নামে অভিহিত করতে পারি। এইগুলির ব্যবহার সুনির্দিষ্ট নয়, সময়ের সাথে সাথে এইগুলির ব্যাবহার প্রয়োজন মাফিক পরিবর্তিত হয়, এবং তা নিজেই নিজের মতন করে পরিবর্তন করে নেয়। ফেসবুকসহ আমরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তা কিছুটা এর মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়াতে আমরা যে সমস্ত কন্টেন্ট বা ভিডিও দেখি তা সময়ের সাথে সাথে বিভিন্ন অ্যালগরিদম এর মাধ্যমে সেগুলির পরিবর্তীত হয়ে আরো উন্নত করা হয়।
এই সমস্ত টুলগুলিকে একটু বিস্তারিত ভাবে বোঝানোর জন্য বলব, আপনি হয়তো খেয়াল করেছেন যে আপনি যত বেশি ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়ার টুল ব্যবহার করছেন, ততই আপনার আগ্রহ মাফিক সেই সংশ্লিষ্ট ভিডিও এবং কনটেন্ট আরো বেশি বেশি করে দেখাচ্ছে। এর কারন হল এই টুলগুলিতে ডায়নামিক ভাবে তার কনটেন্ট গুলোকে সাজিয়ে আপনাকে দেখাচ্ছে। প্রথমে উল্লেখিত স্ট্যাটিক বা স্থৈতিক টুলের মত এটি সুনির্দিষ্ট নয়। এটি সময়ের সাথে সাথে বিবর্তিত হয়।
এবার আসা যাক কৃত্রিম বুদ্ধিমত্তার টুলগুলিকে আমরা কোন ভাগে একে সংজ্ঞায়িত করবো? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে আমরা সম্পূর্ণভাবে ডাইনামিক টুল বলতে পারি। ডায়নামিক টুলগুলি নিজের প্রয়োজন মতন নিজেই পরিবর্তিত হতে পারে এবং পরিমার্জন হতে পারে এবং ব্যবহারবিধি অনুযায়ী সেটা ধীরে ধীরে আরো উন্নত হতে থাকে।