দূর্যোগের পরে জাপান জাতি
দূর্যোগের সময় বুঝা যায় একটি জাতির বৈশিষ্ট। অবাক হয়ে দেখলাম, জাপানের দূর্যোগ হয়ে যাবার পরেও কারো চোখে মুখে কোন হাহাকার নেই, দূর্যোগকে জয় করবার প্রত্যয় তাদের চোখে মুখে। খাবার নেবার সময় লাইনে দাড়িয়ে অপরকে আগে দিয়ে তারপরে নিজে নিচ্ছে। পরের দিন যথারীতি দোকান খুলেছে, ব্যবসায়ীরা আগের দামেই সব বিক্রি করছে।
দোকান খুললেন কেনো? জিজ্ঞাস করলে, এক মালিক বলল, যদিও কোনো সরবরাহ নেই, তারপরেও গুদামে কিছু স্টক ছিলো তা দিয়ে যদি কারো উপকার হয়। আমাদের বাংলাদেশের জনগণের অনেক কিছুই শেখার আছে এদের কাছে।
এক বড় ভাই বলেছিলো, জাপানিদের হৃদয়ে যদি কালেমা দেয়া যেত তবে এরাই বেশী বেহেতশতে যাবে। বাংলাদেশে যখন আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি, এই ধর্ম গেল রে বলে হৈ চৈ করি, এইখানে তো ধর্ম নিয়ে কারো মাথাব্যাথা নেই। তারপরেও এরা কি সুন্দর ধর্মের সব কথাই এরা মেনে চলে। মিথ্যা কথা বলা এরা শিখেনি।
আজ প্রায় ১৪ বছর হলো জাপানে আছি এখন পর্যন্ত কোনো চোর বা ছিনতাইকারির পাল্লায় পড়িনি।
লিংক: https://edition.cnn.com/2011/OPINION/03/14/tanimoto.trust.japan.quake/index.html