জাপানের সংস্কৃতি: নগ্ণ হয়ে গোসল করার আজব রীতি
আজকে জাপানের এক অদ্ভূত সংস্কৃতি সমন্ধে আপনাদেরকে বলব।
জাপানে সাধারণত রাতে সবাই বাসায় ফিরে গোসল করে। জাপানীরা সাধারণত খুব গরম পানিতে গোসল করে। চৌবাচ্চায় প্রায় ফুটন্ত গরম পানিতে ভর্তি করে তারপর তাতে গোসল করে। এটা তাদের বাসার কথা বল্লাম। এছাড়াও স্থানীয় কিছু গোসল করার জায়গা রয়েছে যাকে জাপানীজে অফুরো বলে। এই অফুরোতে তারা সবাই মিলে একসাথে গোসল করে। আর অবশ্যই তা নগ্ন হয়ে। ব্যাপারটা আমরা কল্পনাই করতে পারিনা। অবশ্য ছেলেরা এবং মেয়েরা আলাদা আলাদা গোসলখানায় ঢুকে। কিন্তু জাপানে এমনও কিছু জায়গা আছে যেখানে নারী পুরুষেরা একসাথেই গোসলে যায়। জাপানের এই সংস্কৃতিটা আমার জন্য একটা কালচালার শক্ ছিল বৈকি। প্রথম একবার এক জাপানীজের বাসাতে হোমস্টেতে থাকবার সুযোগ হয়েছিল। তখনই প্রথম এই অফুরো এর অভিজ্ঞতা অর্জন করি। আজ সেই ঘটনাটি আপনাদের বলব।
প্রথমে মূল অফুরো তে ঢুকবার আগে, দুটি রাস্তা আলাদা হয়ে গেছে, একটি হল পুরুষদের অন্যটি নারীদের। যে ভদ্রলোকের বাসাতে আমি ছিলাম তিনিই আমাকে পথ দেখাচ্ছিলেন। তারপর একটা বড় একটা রুমে হাজির হলাম, সেখান সবাই কাপড় খুলছে। আমি যে ভদ্রলোকের সাথে গিয়েছিলাম তিনিও অবলিলাক্রমে কাপড় চোপড় খুলতে লাগলেন। দৃশ্যটা দেখে আমি কৃংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন, বুঝলাম বলতে চাচ্ছেন, “কি ব্যাপার খুলে ফেল”। আমি সেই পরিস্থিতি এড়াবার জন্য বল্লাম যে আমার শরীরটা ভাল লাগছেনা। আপনি যান, আমি বাসায় ফিরে গোসল করব। সেই যাত্রা থেকে বেচে গেলাম। জাপানে এত বছর হয়ে গেল, তবুও এই অদ্ভূত সংস্কৃতি এর সাথে এখনও মানিয়ে নিতে পারিনি। এরপরে যদি কোখনও হোটেলে থাকতে হয়, তবুও তাদের গোসলখানা ব্যবহার করিনা। খুব প্রয়েজন হলে, খুব ভোরে উঠে গোসলটা সেরে ফেলি।
তারিখ
২৭ জুলাই ২০০৪