খুঁজে নিও
তারিখ: ১ ডিসেম্বর ২০২৪
তোমরা সবাই - কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কত কিছুই না লিখে নাও। কবিতা, গল্প , গান , চাকরির আবেদন, প্রিয়াকে লেখা ভালোবাসার চিঠি, কিংবা আরো কিছু।
আমি সেসব কিছুই করতে পারি না , কিছু করতে চাইও না।
কেননা আমি লিখতে চাই , আমার নিজ হাতে । ব্যক্ত করতে চাই, আমরা নিজের কথা । প্রকাশিত করতে চাই , আমার নিজের কথা। আমার নিজের মতো করে।
তাই পদ্মা পাড়ের কবি বলে, খুঁজে নিও তোমরা আপন করে।