বইমেলায় একঝাঁক লেখকদের সাথে
তারিখ: ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Abul Bashar Nadim Majid Abdul Gaffar Rony




প্রিয় লেখক ইশতিয়াক চৌধুরী এর সাথে।

গতকালকে Abdul Gaffar Rony রনি ভাইয়ের সাথে দেখা হল।। যদিও দীর্ঘদিন ধরে আমাদের পরিচয় কিন্তু এবারই প্রথম দেখা হওয়ার সুযোগ হলো। গল্প করলেন তার লেখক হয়ে উঠে আসার যাত্রা। হঠাৎ উনি যখন বললেন যে উনি বিজ্ঞানী অর্গ সাইটটি নিয়মিত দেখেন এবং আমাদের উদ্যোগে যখন প্রশংসা করবেন তখন সত্যি খুব ভালো লাগলো। এই ধরনের একনিষ্ঠ পাঠকরা রয়েছে বলে এগিয়ে যাবার প্রেরণা পায়।
বর্তমানে আমাদের সাথে কাজ করছে এক ঝাঁক ভলেন্টিয়ার। তাদের সবার প্রচেষ্টায় আমরা বিজ্ঞানীদের সাক্ষাৎকার গুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি। লেখার গুণগত মান এখনো আমাদের মনের মতন হচ্ছে না সেইখানে আপনারা যদি সহযোগিতা করেন তবে গুণগত মানের কিছু লেখা উপহার দিতে পারব। আমাদের এই যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ।