মশিউরের খেরোখাতা

কমনসেন্স

তারিখ: ১ জুলাই ২০২৫

আমরা সাধারণ মানুষ এর অনেক কিছুই কমনসেন্স হিসেবে ধরে নিই , সেটা কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে জানা কঠিন। কৃত্রিম বুদ্ধিমতা দিয়ে তৈরি নিম্নের ছবিতে দেখুন বয়স্ক মহিলাকে লুঙ্গি পড়ানো হয়েছে আবার অন্য আরেকজন মহিলার দাড়ি দিয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অন্যতম বড় সীমাবদ্ধতা হলো সাধারণ মানুষের মতো "কমন সেন্স" বা সাধারণ জ্ঞানের অভাব। মানুষ সহজাতভাবে জানে, "বরফ রোদে রাখলে গলে যাবে" — কিন্তু একটি কম্পিউটারকে এটা জানাতে হলে সেটি তাকে শেখাতে হয়। এই সমস্যার সমাধান করতে গিয়ে বিজ্ঞানী ডগলাস লেনাট (Douglas Lenat) তৈরি করেন একটি বিশাল জ্ঞানভাণ্ডার, যার নাম Cyc (উচ্চারণ: সাইক)।

সাইক হলো একটি কমন সেন্স ডেটাবেইস, যেখানে লক্ষ লক্ষ সাধারণ জ্ঞানের নিয়ম ও যুক্তি লেখা আছে। যেমন, “মানুষ ক্ষুধার্ত হলে সে খাবার খোঁজে”, “কিছু খেতে হলে মুখ ব্যবহার করতে হয়”—এমন অসংখ্য সহজ অথচ দরকারি জ্ঞান এতে যুক্ত আছে।

এই জ্ঞানভাণ্ডার AI-কে যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করে—যেটা শুধুমাত্র ডেটা দেখে শেখা মডেল করতে পারে না। Cyc প্রজেক্ট শুরু হয়েছিল ১৯৮৪ সালে, এবং আজও এটি AI গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে আমরা বাঙ্গালীদের কমেন্টসেন্স সারা বিশ্বের সবার থেকে আলাদা। সেটার একটা আলাদা ডাটাবেজ তৈরি করতে হবে! তেমন কিছু অদ্ভূত বাঙালিদের কমনসেন্স এর উদাহরণ দিন কমেন্টে।