মশিউরের খেরোখাতা

সফল ক্যারিয়ার গড়ার উপায়

এইবার ২০২১ এর বইমেলায় আমি নিম্নের বইটি প্রকাশিত করেছি। পড়বার নিমন্ত্রন রইলো। "সফল ক্যারিয়ার গড়ার উপায়”, লেখকঃ ড. মশিউর রহমান প্রকাশকঃ আনন্দকানন পাবলিকেশন্স

https://www.rokomari.com/book/213856/sofol-career-gorar-upay

সফল ক্যারিয়ার গড়ার উপায়?

আপনি যখন শিক্ষাজীবন শেষ করে চাকুরীর খোঁজ করছেন- তখন টের পেলেন যে, আপনার সিভিটি ঠিকমতন না লেখার ফলে কাঙ্খিত চাকুরিটি পাচ্ছেন না। কিংবা কর্পোরেটে ঢুকার পরে বুঝতে পারছেন না কিভাবে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে হবে। কিংবা বর্তমান চাকুরিটি পরিবর্তন করে নতুন করে ক‍্যারিয়ার পরিবর্তন করতে চাচ্ছেন। বুঝতে পারছেন জীবনে সফট স্কিল ও নেটওয়ার্ক কত গুরুত্বপূর্ন। লিংকডইন ব‍্যবহার করে কিভাবেই বা নিজের ব্রান্ড গড়ে তুলতে হবে?

তেমন অবস্থার মুখোমুখি যদি আপনি হোন, তবে ড. মশিউর রহমানের "সফল ক্যারিয়ার গড়ার উপায়" বইটি আপনাকে গাইড করবে। দেশ-বিদেশের চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন লেখক তার অভিজ্ঞতার নির্জাসগুলি লিপিবদ্ধ করেছেন আপনাকে হারিয়ে যাওয়া পথ দেখাতে। তার কৌশলগুলি থেকে শিখে নিজের ক‍্যারিয়ার জীবনে প্রয়োগ করে - সফল হোন।

অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই কৌশলগুলি জেনে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করুন। একটি বইই পারে আপনার জীবনকে বদলে দিতে।

তথ্য

লেখক তার ক‍্যারিয়ার জীবনের মাঝামাঝিতে এসে তার শিক্ষকতা ও বৈজ্ঞানিক ক‍্যারিয়ার থেকে কর্পোরেটে ক‍্যারিয়ার পরিবর্তন করেন। ক‍্যারিয়ার পরিবর্তনের এই পথটি প্র‍থমদিকে ফলপ্রসু ছিলনা, নিজেকে নতুন করে সাজাতে হয়েছে। সিভি তৈরী, মানুষের সাথে নেটওয়ার্ক, লিংকইন, পেশাদারিত্ব, রিপোর্টিং, ম‍্যানেজমেন্ট, নেতৃত্ব, সফটস্কিল বিষয়ে তার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে। নিজের করা ভুলগুলোকে নির্দ্বিধায় স্বীকার করে পরিবর্তন করেছেন। ক‍্যারিয়ার সংক্রান্ত কোন প্রবন্ধের বই নয়, বরং এই বইটিকে গল্পের বই মনে হতে পারে।

এই বইয়ে লেখক কিভাবে বৈজ্ঞানিক থেকে কর্পোরেট জগতে জায়গা করে নিয়েছেন তার অভিজ্ঞতাগুলোকে গল্পের মতন করে বলে গিয়েছেন। আশা করি তার অভিজ্ঞতার নির্যাসগুলি আপনাকেও পেশাজীবনে সফল হতে সাহায‍্য করবে।

প্রাপ্তিস্হানঃ

হক লাইব্রেরী

গলি নং-১৯, বাবুপুরা মার্কেট, নীলক্ষেত, ঢাকা-১২০৫। যোগাযোগেঃ 01625459226, 01820157181

মর্ডান লাইব্রেরী

১৪৫, ইসলামিয়া মার্কেট, নীলক্ষেত, ঢাকা-১২০৫। যোগাযোগেঃ 01718265552, 01777380202

গ্রন্থকলি

শপ-১৯২, নিউমার্কেট, ঢাকা-১২০৫। যোগাযোগেঃ 01723585619, 01873585619

অনলাইনে অর্ডার

আনন্দকানন পাবলিকেশন্স

01724642159, 01911733721, 01632716132