বাংলা ভাষায় বিজ্ঞানের বই (২০২৩)
তারিখ: ১৮ ফেব্রুয়ারী ২০২৩
বাংলা ভাষায় বিজ্ঞানের বই বের হয় না বলে আমরা মাঝে মধ্যে হা হুতাশ করি। কিন্তু আসলে কি দায়িত্বটা কি শুধু প্রকাশক কিংবা লেখকের? পাঠকের কি দায়িত্ব নেই?
আমরা আমজনতা কি করবো? আরো বেশি করে বিজ্ঞানের বই কিনবো, অন্যকে কিনে উপহার দিব - তবেই প্রকাশকরা এই বিষয়ে বই প্রকাশে আগ্রহী হবে।
Tofazzal Islam প্রফেসর তোফাজ্জল কে অনেক আগে থেকেই চিনলেও সরাসরি কথা বলার সুযোগ হয় মাসখানেক আগে তিনি যখন সিঙ্গাপুরে বেড়াতে এসেছিলেন। তিনি বাংলাদেশে গমের ব্লাস্ট রোগের মহামারি প্রাদুর্ভাবের উৎপত্তি নির্ণয় এবং জাতীয় ফল কাঁঠালের জিনোম রহস্য উন্মোচন করার জন্য আমরা উনাকে চিনি। এইবার তিনি বাংলা ভাষায় ‘জিনোম এডিটিং’ এর প্রথম বই প্রকাশিত করলেন। এই প্রযুক্তিটির সাথে বিজ্ঞানীদের আগে থেকেই পরিচিত হলেও সাধারণ জনগণ এটি সমন্ধে জানেন না। তার একটি প্রধান কারণ মনে হয় বাংলা ভাষাতে এই বিষয়ে তেমন কোন ভালো বই ছিলনা। তার এই মহৎ উদ্দ্যোগের কারণে আমজনতা এই বিষয়টি সমন্ধে জানতে পারবে। যারা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সমন্ধে জানতে আগ্রহী তাদের অনুরোধ করবো বইটি কিনে পড়তে। বইটি এখনও আমার হাতে এসে পৌছায়নি। বইটি পড়ার দূর্লভ সুযোগের অপেক্ষায় আছি বইপ্রিয় এই আমি। বিজ্ঞানী ডট অর্গ -এ উনার বইটির উপর একটি প্রবন্ধ আমি লিখেছি (লিংক কমেন্টে)। প্রফেসর তোফাজ্জল কে স্যালুট বাংলা ভাষায় বিজ্ঞানের উপর বই প্রকাশিত করার জন্য। আশা করবো অন্যান্য বাংলাদেশী বিজ্ঞানীদের আরো বিজ্ঞানের বই প্রকাশ করতে উৎসাহিত করবো।
বিজ্ঞানের বই পড়ার আন্দোলনটি গড়ে উঠুক আমাদের সবার মধ্য থেকেই - এই প্রত্যাশা ও প্রত্যয়।