মশিউরের খেরোখাতা

মেইলিং লিস্ট

মেইলিং লিস্ট

যারা কম্পিউটার এ মেইল ব্যবহার করেন তারা এই মেইলিং লিস্ট শব্দটির সাথে হয়তো পরিচিত। আজকে আমি আপনাদের কিছু মেইলিং লিস্ট বানানো ও তা ম্যানেজ করা সমন্ধে বলবো।

মেইলিং লিস্ট কি?

মেইলিং লিস্ট হল একসাথে অনেকজনকে মেইল দেবার পদ্ধতি। যেখানে কোন কমন বিষয় নিয়ে সবাই আলোচনা করে। যেমন মনে করা যাক, রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের মেইলিং লিস্ট। প্রাক্তন ক্যাডেটদের সংগঠনের নাম অরকা। তাদের মেইলিং লিস্ট এর নাম। যদি কেউ এই ইমেইল এ মেইল দেয় তবে একসাথে অরকা এর সদস্য সবাই মেইল পাবে। কোন বিশেষ কিছু নিয়ে আলোচনা করবার জন্য এই মেইলিংলিস্ট এর কোন জুড়ি নেই।

কিভাবে মেইলিং লিস্ট বানান যায়?

আপনি খুব সহজে মেইলিং লিস্ট বানাতে ও ম্যানেজ করতে পারেন। বর্তমানে সবথেকে বহুলপ্রচলিত ণধযড়ড় এর মেইলিং লিস্ট। প্রথমে আপনাকে ঠিক করতে হবে কাদের নিয়ে কি বিষয়ের উপর মেইলিং লিস্ট বানাবেন। আপনি বানাতে পারেন, আপনি যে স্কুল কিংবা কলেজ থেকে বের হয়েছেন। যেখানে থাকেন সেখানকার লোকদের নিয়ে স্থানীয় বিষয় নিয়েও মেইলিং লিস্ট বানাতে পারেন। কিংবা আপনার সংগঠনের জন্যও বানাতে পারেন। প্রথমেই তার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারন করে নিন।

প্রথম স্টেপ

প্রথমেই আপনার দরকার হবে আপনার নিজের একটা ইমেইল এড্রেস। যদি আপনার ব্যক্তিগত ইমেইল না থাকে, তবে বিনামূল্যে ণধযড়ড় কিংবা ঐড়ঃসধরষ এর ইমেইল বানাতে পারেন। এরা ৪মেগাবাইট ইমেইল স্পেস দিবে। তারপর তে একটা নতুন মেইলগ্র“প বানাবেন। সেজন্য মনে রাখা যায় এমন একটা সুন্দর নাম বেছে নিন , এবং দেখুন সেই নামটি কেউ ব্যবহার করেছে কিনা। রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আপনাকে মেইলিংলিস্টের কিছু কিছু নিয়ম কানুন ঠিক করতে হবে।

যে কেউ মেইলিং লিস্টে মেইল দিতে পারবেকি? কিংবা শুধু মাত্র মেইলিংলিস্টের সদস্যরাই সেই লিস্টে মেইল দিতে পারবে কিনা। আপনি এপ্র“ফ করলে তবে মেইল সবার কাছে যাবে কিনা.. ইত্যাদি নিয়মকানুনগুলি ঠিক করে নিন। যদি সংগঠনের জন্য মেইলিংলিস্ট বানান তবে শুধু সদস্যদের জন্য অপেন করে রাখুন। বাহিরের যে কেউ যেন কোন বিজ্ঞাপন জাতীয় ইমেইল দিয়ে আপনার মেইলিংলিস্টের সদস্যদের বিরক্ত না করতে পারে। এমনি আপনি যদি চান যে সমস্ত মেইল যা সবাই পাবে আপনার এপ্র“ভ পাবার পরে যাবে। সেটাও সেট করতে পারেন। ণধযড়ড় ছাড়া অন্যান্য মেইলিংলিস্টে এগুলি সেট করা যায়।

যদি আপনার মেইলিং লিস্টে সদস্য সংখা খুব বেশী হয়, এবং আপনার একার পক্ষে তা পুরোটা ম্যানেজ করতে অসুবিধা হয় তবে কয়েকজনমিলে তা ম্যানেজ করতে পারেন। একটা এডিটিং কমিটি রাখতে পারেন যারা এপ্র“ভ দিলে পরেই সবাই মেইল পাবে। মেইলিংলিস্ট আপনি বানালে সমস্ত নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে এবং সেই মোতাবেক মেইলিংলিস্ট চালাতে পারবেন। তবে সবথেকে প্রয়োজন হবে মেইলিংলিস্টের সদস্য সংখ্যা এর উপর। যদি আলোচনা মূলক কোন মেইলিং লিস্ট বানান তবে সদস্য যত বেশী হবে সেই মেইলিংলিস্ট তত বেশী সক্রিয় থাকবে।

মেইলিংলিস্ট ম্যানেজ করতে যেয়ে অনেক কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। তবে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি, প্রায়শ যে সমস্যা নিয়ে পড়তে হয় তা হল, কিছু কিছু মেম্বার একে অপরকে ব্যাক্তিগত ভাবে আঘাত করে বসেন। আসলে মেইল এর টেক্সট কম্পিউটারের পর্দায় অপরজন পড়েন, যিনি পড়ছেন তার অনুভূতিটুকু আমাদের বিচার করা উচিত। আপনাকে এই সমস্ত বিষয়গুলি সদস্যদের বুঝিয়ে দিতে হবে। সদস্যদের মধ্যে কোন কারনে ভুলবুঝাবুঝি হলে তা সমাধান করুন।

Yahoo এর মেইলিংলিস্ট এ এর পাশাপাশি ডাটাবেস তৈরী করতে পারবেন। এছাড়া এতে ক্যালেন্ডার এর ব্যাবস্থা আছে। আর যদি কোন ব্যাপারে সদস্যদের ভোট নিতে চান তাও পারবেন Yahoo মেইললিস্ট এ।

তারিখ: ২৬ মার্চ ২০০৩