মশিউরের খেরোখাতা

সিঙ্গাপুরের শিক্ষাপদ্ধতি: স্বাবলম্বী শিক্ষার্থী

আমার দুই ছেলেকে পড়াশুনার ব্যাপারে তেমন একটা গাইড করার প্রয়োজন হয়না। কারণটি হল সিঙ্গাপুর সরকার বর্তমানে Self Directed Learners বা স্বাবলম্বী শিক্ষার্থী তৈরীর ফিলসফি গ্রহণ করেছে। এই সংক্রান্ত বিস্তারিত যা জানলাম তা হল, আমাদের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপট মারাত্মকভাবে পরিবর্তন হচ্ছে। বর্তমান শিক্ষার্থীদের তাদের ভবিষ্যতের প্রয়োজনীয় সমস্ত স্কিলসেট দিয়ে তৈরী করা সম্ভব নয়। তাদের এমন ভাবে তৈরী করতে হবে যেন তারা নিজেরাই নিজেদের সমস্যাকে সমাধান করতে পারে, স্বাবলম্বী হয়ে নিজেরাই শিখতে পারে।

সেজন্য সিঙ্গাপুর স্কুলগুলিতে ব্লেন্ডিং লার্নিং বা মিশ্র শিক্ষাপদ্ধতি গহণ করেছে। এই পদ্ধতিতে স্কুলে শিক্ষক কিছু শেখান, কিছু বাসাতেই নিজে নিজেই শিখবার জন্য দেন (হোমওয়ার্ক নয়, নিজেই চিন্তা করে স্বাবলম্বীভাবে শেখা) এবং সেগুলি শিখে তাদের কিছু সমস্যা সমাধান করতে শেখে। এই পদ্ধতি প্রয়োগের ফলে শিক্ষার্থীরা স্বাবলম্বী হিসাবে গড়ে উঠবে।

আমি ব্যাক্তিগত ভাবে আমার দুই সন্তানের ক্ষেত্রে এই পদ্ধতির মারাত্মক সুফল দেখতে পারছি। তারা নিজেরাই নিজেদের হোমওয়ার্ক করে এবং নতুন নতুন বিষয়গুলি দ্রুত নিজেরাই শিখে ফেলে। আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠছে।

(আমার দুই সন্তানের জন্য দোয়া করবেন যেন তারা ভালো মানুষ হিসাবে গড়ে উঠে)

Jan 15, 2022