মশিউরের খেরোখাতা

কফি বা চা খেলে কি সত্যিই মাথা ভালো কাজ করে?

তারিখ: ১২ ফেব্রুয়ারী ২০২৬

কফি বা চা খেলে কি সত্যিই মাথা ভালো কাজ করে? ☕🧠

সকালের অফিসে ঢুকেই এক কাপ চা বা কফি—আমাদের অনেকেরই অভ্যাস। কিন্তু এটা কি শুধু অভ্যাস, নাকি সত্যিই মস্তিষ্কের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক আছে?

গত সপ্তাহে একটি গবেষণা প্রবন্ধ বিজ্ঞানীরা উপস্থাপনা করলেন যেটা প্রায় ৪০ বছর ধরে এক লাখের অধিক মানুষজনদেরকে নিয়ে গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, পরিমিত পরিমাণে ক্যাফেইনযুক্ত কফি ও চা পান করার সঙ্গে স্মৃতিশক্তি ও মনোযোগের কিছু ইতিবাচক সম্পর্ক পাওয়া যায়। তবে অতিরিক্ত ক্যাফেইন আবার ঘুম নষ্ট করে শেখার ক্ষমতাকেই ক্ষতি করতে পারে।

কফি কিংবা চা খেলে আপনি কি উপকার পান? কমেন্টে জানাতে ভুলবেন না।

মূল গবেষণা প্রবন্ধটির লিংক কমেন্টে দিলাম।